আমে ক্ষতিকর কেমিক্যাল: হাজার মণ আম ও ৪০ টন খেজুর ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: কৃত্রিমভাবে আম পাকানোয় ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে এক হাজার মণ আম ও ৪০ টন খেজুর জব্দের পর ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীতে র‍্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এবং র‌্যাব-১০ এর পরিচালনায় বিএসটিআই’র ফিল্ড অফিসার মোঃ সহিদুল ইসলাম ও ফরহাদ হোসেনদের সহযোগিতায় বিএসটিআই এর মিনিল্যাব, […]

» Read more

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক: অ্যান্ড্রু ওর্ড চলে যাওয়ার পর নতুন কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল একজন ব্রিটিশ কোচের সঙ্গে কথা হচ্ছে বাফুফের। অবশেষে সেই ব্রিটিশ কোচকে আনা হচ্ছে জাতীয় দলে। আর্সেনালে খেলা সাবেক মিডফিল্ডার জেমি ডে হচ্ছেন মামুনুল-সুফিলদের নতুন কোচ। বৃহস্পতিবার ইমেইল বার্তায় জেমি ডের নিয়োগের খবর নিশ্চিত করেছে বাফুফে। গত মাসে লাওস ম্যাচের পর বাংলাদেশ […]

» Read more

৪৪ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গ্রীষ্মকালীন, রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৪ দিনের ছুটি ঘোষণা করেছে। শুক্রবার (১৮ মে) থেকে এ ছুটি শুরু হচ্ছে। চলবে ৩০ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য জানান। তিনি জানান, গ্রীষ্মকালীন, রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৮ মে (শুক্রবার) থেকে […]

» Read more

অবসর নিলেও ফুটবল ছাড়বেন না বুফন

স্পোর্টস ডেস্ক: শতাব্দী শুরুর দ্বিতীয় বছর, ২০০১ সালে পার্মা ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন। তারপর কেটে গেছে ১৭ বছর। এর মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের কারণে সিরি ‘এ’ থেকে সিরি ‘বি’তে নেমে গিয়েছিল তুরিনের ক্লাবটি। তখনও ক্লাব ছেড়ে চলে যাননি। জুভেন্টাস আর বুফন সমার্থক হয়ে গিয়েছিল। কিন্তু ঘনিয়ে এসেছে বিদায়ের ক্ষণ। বৃহস্পতিবার বুফন ঘোষণা দিলেন জুভেন্টাস ছাড়ার। জানালেন, শনিবার ভেরোনার বিপক্ষের ম্যাচটিই হবে […]

» Read more

রমজান মাসে ফিলিস্তিনে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের পবিত্র মাস রমজানে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের আদালত। এই মাসে অধস্তন আদালতগুলোকে কোনো ধরণের বিবাহ বিচ্ছেদ মামলা না নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির ধর্ম ও ইসলামিক সম্পর্ক বিষয়ক আদালতের প্রধান বিচারপতি। বিচারপতি মাহমুদ আল হাবাশের জারি করা রুলে বলা হয়েছে, রোজার কারণে মানুষ অভুক্ত ও তুলনামুলক কম বিশ্রাম পায়। এছাড়া এ সময় অনেকে ধুমপান করতে না […]

» Read more

শুক্রবার পবিত্র মাহে রমজান শুরু

ধর্ম ডেস্ক: বুধবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে শুক্রবার। তবে বৃহস্পতিবার থেকে শুরু হবে তারাবি নামাজ। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি […]

» Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

স্পোর্টস ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের শশাঙ্ক মনোহর। আগামী ২০২০ সাল পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। মঙ্গলবার রাতে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইসিসি জানায়, মনোহরই ছিলেন আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী। ফলে নির্বাচনের প্রয়োজন পড়েনি। যে নির্বাচন হওয়ার কথা ছিল জুনে আইসিসির বার্ষিক সম্মেলনে। ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম […]

» Read more

তিন মাসে ৫৮ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: এবছরের প্রথম তিন মাসে ৫৮.৩ কোটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সামাজিক মাধ্যমটি। খবর: এএফপি। ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ সামাজিকভাবে গ্রহণযোগ্য’ আচরণ নিশ্চিত করতে ফেসবুক কী কী পদক্ষেপ নিয়েছে তার বর্ণনায় একথা জানিয়েছে তারা। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে ইউজারদের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক। এর পর সাইটটি […]

» Read more

ইংলিশ লিগের বর্ষসেরা কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক: ইংলিশ মৌসুমে অনন্য নজির গড়েই শিরোপা জিতেছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। শত পয়েন্ট অর্জনে সবাইকে ছাড়িয়েও গেছে। সেই পেপ গার্দিওলাকেই ইংলিশ লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত করেছে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন। গার্দিওলাকে বর্ষসেরা কোচ হিসেবে বেছে নিয়েছে লিগের কোচদের সংগঠন লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন।  শুধু প্রিমিয়ার লিগ শিরোপাই নয় ম্যানচেস্টার সিটি ওয়েম্বলিকে হারিয়ে জিতেছে লিগ কাপের শিরোপা। প্রিমিয়ার লিগে শিরোপা […]

» Read more

মুক্তির পর নতুন ভোরের ঘোষণা দিলেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় রাজ ক্ষমায় কারাগার থেকে মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে নতুন ভোরের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার সকালে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই মুক্তির অনুমতি দেন। মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে সার্বিক সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। গত সপ্তাহের জাতীয় নির্বাচনে ছয় দশক দেশ শাসন করা বারিসান ন্যাশনাল দলের ভরাডুবির পর দেশটির শাসন ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ। এরই প্রেক্ষাপটে […]

» Read more
1 6 7 8 9 10 15