বাকৃবিতে মৎস্য শিক্ষা শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ পদ্ধতির উন্নতির মাধ্যমে বাকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদের মৎস্য শিক্ষা শক্তিশালীকরণ’ শীর্ষক এক কর্মশালা মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব ব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় পরিচালিত প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো […]

» Read more

দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি

ডেস্ক নিউজ: মেজর জেনারেল পদে দেশের প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্মি মেডিক্যাল কর্পের অধ্যাপক মেজর জেনারেল ডা: সুসানে গীতি। রোববার সেনাবাহিনী সদর দপ্তরে তাকে র‌্যাংক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ ও লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক। দেশের প্রথম নারী মেজর জেনারেল নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন এক যুগের সূচনা হলো। পদোন্নতি পাওয়ায় সুসানে গীতি এখন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট […]

» Read more

বাবা হলেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক: শনিবার রাতে প্রথম সন্তানের বাবা হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তার ঘণ্টা ছয়েক পরেই প্রথম সন্তানের বাবা হলেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। এশিয়া কাপের সফল মিশন শেষ করে দেশে ফিরেই খুশির সংবাদটি পেলেন ইমরুল। রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৪ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন ইমরুলের স্ত্রী রুবাইয়া ইসলাম। সামাজিক যোগাযোগ […]

» Read more

তাজমহলের প্রবেশমূল্য একলাফে চারগুণ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পর্যটনের অন্যতম আকর্ষণ তাজমহলের প্রবেশমূল্য একলাফে চারগুণ বেড়ে গেছে। বেশ কিছুদিন ধরেই ধাপে ধাপে বাড়ছিল তাজমহলের প্রবেশমূল্য। কিন্তু এর আগে প্রবেশমূল্য এতটা বাড়ানো হয়নি। বর্তমানে দেশি পর্যটকদের তাজমহলে ঢুকতে লাগে ৫০ টাকা। সার্কভূক্ত দেশগুলোর পর্যটকদের লাগে ৫৪০ টাকা। অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য লাগে ১ হাজার ১শ টাকা। এখন নূন্যতম সেই মূল্য চারগুণ বেড়ে দেশি পর্যটকদের দিতে হবে […]

» Read more

জর্ডান সীমান্ত পুনরায় খুলে দিলো সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডান সংলগ্ন নাসিব সীমান্ত পুনরায় খুলে দিয়েছে সিরিয়া সরকার। শনিবার থেকে এ সীমান্ত দিয়ে পণ্য চলাচল করবে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। বিদ্রোহীরা দখলে নেয়ায় তিন বছর বন্ধ থাকার পর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ সীমান্তটি পুনরায় চালু করলো সিরিয়া। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। নাসিব সীমান্ত হলো সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। ২০১৫ সালে বিদ্রোহীরা এটি দখল করে নেয়। এই […]

» Read more

মাহাথির থাকবেন না আর সু চি’র পাশে

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া আর কোনোভাবেই মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে সহযোগিতা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোহিঙ্গাদের বিরুদ্ধে সুচির অবস্থান এবং এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইস্তাম্বুল ভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড কে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। ওই সাক্ষাতকারে মাহাথির মোহাম্মদ বলেন, ‘সুচির ওপর […]

» Read more