আকাশ আলোকিত করতে কৃত্রিম চাঁদ স্থাপন করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: বিজ্ঞানের কল্যাণে প্রকৃতিকে বশ করে অনেক দূর এগিয়েছে মানুষ। যদিও প্রকৃতির প্রয়োজনীয়তা ফুরাবে না কোনদিন। কিন্তু বিজ্ঞান যে মানুষের হাতে নতুন একটা চাঁদ তুলে দেবে এটা হয়তো কেউ ভাবেনি। এবার ওই ভাবনার চেয়েও কয়েক ধাপ এগিয়ে আকাশে কৃত্রিম চাঁদ স্থাপন করতে যাচ্ছে চীন। দেশটির একটি শহরে উৎক্ষেপণ করা ওই চাঁদ আকাশ থেকে চারপাশের প্রায় ৫০ কিলোমিটার এলাকা আলোকিত […]

» Read more

অপর্যাপ্ত ঘুম মৃত্যুঝুঁকি বাড়ায়

লাইফস্টাইল ডেস্ক: অনেকেরই রাত জাগার অভ্যাস। শেষরাত পর্যন্ত জেগে তারপর ঘুমাতে যান। কিন্তু সকালের কাজের তাড়ায় আবার সাতটার মধ্যে উঠে পড়েন। কেউ কেউ আবার রাতে সময় মতো বিছানায় গেলেও কিছুতেই ঘুম আসে না। ঘুমের জন্য অপেক্ষায় বিছানায় এপাশ ওপাশ করতে থাকেন। এসব কারণ ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা দিনে সাত ঘন্টার কম বা তার […]

» Read more

যৌন নিপীড়নের দায়ে পদত্যাগ করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতজুড়ে যৌন নিপীড়ন বিরোধী ‘#মি টু’ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। একাধিক সাবেক নারী সহকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার তিনি পদত্যাগ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আদালতে ন্যায় বিচার জন্য ব্যক্তিগত সমর্থে লড়াই করবো। আমার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগগুলোকে চ্যালেঞ্জ করবো। এজন্য আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছি। আমি প্রধানমন্ত্রী […]

» Read more

গবেষণা জালিয়াতি ঠেকাতে রাবিতে প্লেগারিজম সফটওয়্যার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গবেষণা জালিয়াতি ঠেকাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যুক্ত হচ্ছে প্লেগারিজম সফটওয়ার। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেশিন কেনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে রাবি ভিসি ড. এম আব্দুস সোবহান এ তথ্য জানান। ভিসি জানান, শীঘ্রই প্লেগারিজম সফটওয়্যার কেনা হবে। নির্দেশ অনেক আগেই দেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে কেনা সম্ভব হয়নি। অচিরেই রাবিতে যুক্ত হবে প্লেগারিজম সফটওয়্যারটি। […]

» Read more

‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য ম্যান বুকার জিতলেন আনা বার্নস

সাহিত্য ডেস্ক: ‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য এ বছরের ম্যান বুকার পুরস্কার জিতেছেন আইরিশ লেখিকা আনা বার্নস। তিনিই প্রথম কোনো উত্তর আয়ারল্যান্ডের লেখক, যিনি ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কারটি জিতলেন। এ ছাড়া ২০১৩ সালের পর প্রথম নারী লেখক হিসেবেও এ পুরস্কারটি জিতলেন তিনি। একজন ক্ষমতাধর ব্যক্তির হাতে একজন তরুণীর যৌন হয়রানির কাহিনি নিয়ে উপন্যাসটির ঘটনাপ্রবাহ এগিয়েছে। ইংরেজি সাহিত্যে ম্যান বুকারকে সবচেয়ে […]

» Read more

ক্ষুরা রোগের নতুন ভ্যাকসিন উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ বিজ্ঞানী গবাদি পশুর ক্ষুরা রোগের নতুন ট্রাইভ্যালেন্ট টিকা উদ্ভাবন করেছেন। নতুন উদ্ভাবিত এ টিকা প্রাণীর প্রটেক্টিভ লেভেলের চেয়ে বেশি এন্টিবডি ও ভাইরাস আক্রমণ প্রতিহত করতে সক্ষম। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের গবাদি পশুর ক্ষুরা রোগ প্রতিরোধে উদ্ভাবিত ভ্যাকসিন সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল […]

» Read more

আ’লীগের মনোনয়ন দৌড়ে একঝাঁক কৃষিবিদ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো জাতীয় একাদশ সংসদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা না হলেও রাজনৈতিক মহলের বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহের যে কোনো দিন হবে সংসদের নির্বাচন। মিছিল, মিটিং ও বিভিন্ন যানবাহন নিয়ে মহড়া দিয়ে প্রচারণা ব্যস্তময় সময় পার করছে মনোনয়ন প্রত্যাশী। জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন […]

» Read more

মারা গেলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব নন্দিত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ‘নন-হজকিন লিম্ফোমা’ জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মার্কিন উদ্যোক্তা। মৃত্যুর কিছুদিন আগে তিনি তার রোগ সম্পর্কে সবাইকে অবহিত করেন। সেসময় তিনি সুস্থ হওয়ার ব্যাপারে আশাও প্রকাশ করেছিলেন। তার সহকর্মী ও মাইক্রোসফটের […]

» Read more

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ সোমবার (১৫ অক্টোবর) রাত ১২টায়। এ বছর ২০১৫ অথবা ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ঐচ্ছিক বিষয় বাদে সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরাই অনলাইন অথবা এসএমএসের মাধ্যমে […]

» Read more

ট্রাম্পের জামাতা কর ফাঁকিবাজ!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরাড কুশনার কর ফাঁকিবাজ। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি হয় একেবারেই সামান্য কর দিয়েছেন অথবা কর দেননি। গোপন আর্থিক নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, একটি প্রতিষ্ঠান কুশনারের সহযোগিতাতেই ওই নথিগুলো প্রস্তুত করেছিল। একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার জন্যে […]

» Read more
1 6 7 8 9 10 16