ম্যানইউকে হারিয়ে চূড়ায় লিভারপুল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ লিগের হাই ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে হোসে মরিনহোর দলকে হারিয়ে ইংলিশ লিগ টেবিলের শীর্ষে উঠেছে ইয়ুর্গেন ক্লুপের লিভারপুল। লিভারপুলের মাঠ আনফিল্ডে গতকাল খেলেতে এসেছিল ম্যানইউ। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে রেড ডেভিলসদের ৩-১ গোলে হারিয়েছে অলরেডসরা। লিভারপুলের জয়ে সাদিও মানের এক গোলের সঙ্গে দুটি গোল করেছেন জাদরান শাকিরি। অন্যদিকে ম্যানইউর হয়ে […]

» Read more

সাড়ে ৪ হাজার বছরের পুরনো সমাধি আবিষ্কার মিশরে!

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রত্নতাত্ত্বিকরা রাজধানী কায়রোর কাছে পিরামিড কমপ্লেক্সে সাড়ে চার হাজার বছরেরও পুরনো সমাধি আবিষ্কার করেছেন। শনিবার কর্তৃপক্ষ জানায়, এটি একজন প্রধান পুরোহিতের সমাধি ছিল। দেশটির পুরাতত্ত্বমন্ত্রী খালেদ এল-ইনানি আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের মাঝে এই সমাধি আবিষ্কারের ঘোষণা দেন। ‘এটি অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত, রঙিন এবং ভেতরে ভাস্কর্য করা রয়েছে। সমাধিটি একজন উচ্চপদস্থ সরকারি যাজকের। সমাধির বয়স আনুমানিক ৪৪০০ বছরেরও […]

» Read more

বিয়ের খবরকে গুজব বললেন পরিণীতি

নিউজ ডেস্ক: দিদি প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া -সম্প্রতি এমনই খবর ছড়িয়েছে বলিউড পাড়ায়। তবে এ খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা নিজেই। সোশ্যাল মিডিয়ায় পরিণীতি চোপড়া জানিয়েছেন তিনি এখনই বিয়ে করছেন না। যখন করবেন, সবাইকে জানিয়েই করবেন। জানা গেছে বড় বোন প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ে নিয়ে দারুণ মেতে ছিলেন পরিণীতি চোপড়া। […]

» Read more

মেসির হ্যাটট্রিক : অসাধারণ জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: সম্পূর্ণ একটি মেসিময় ম্যাচ। লেভান্তের মাঠে গিয়ে যেন স্বাগতিকদের বিপক্ষে একাই খেললেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। নিজে করলেন হ্যাটট্রিক। সঙ্গে সতীর্থদের দিয়ে করালেন আরও দুটি গোল। লেভান্তের মাঠ থেকে মেসির একার নৈপুণ্যে ৫-০ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরেছে বার্সেলোনা। ৫ গোলের পেছনেই সক্রিয় অবদান রাখলেন বিশ্বসেরা এই ফুটবলার। সে সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে রাখলো কাতালানরা। […]

» Read more

বিমানে বসে মাঝ আকাশেই কথা বলুন মোবাইলে

আন্তর্জাতিক ডেস্ক: শুধু বিমানেই নয়, এখন থেকে মাঝসমুদ্রে, জাহাজে বসেও মোবাইলে কথা বলতে পারবেন। শুধু তাই নয়, প্রয়োজনমতো ইন্টারনেট সার্চ করে জেনে নিতে পারবেন জরুরি বিষয় সম্পর্কেও। অর্থাৎ মাঝআকাশ বা মাঝসমুদ্রেও এখন আর সাধের মোবাইলটি পকেটে রেখে দিতে হবে না। মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার এবং বিমান সংস্থাগুলো একটি নোটিস জারি করে এই কথা ঘোষণা করেছে। ১৪ ডিসেম্বরের ওই নোটিসে বলা […]

» Read more

১৩ বছর বয়সেই সফটওয়্যার কোম্পানির মালিক

আন্তর্জাতিক ডেস্ক: ৯ বছর বয়সেই একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিয়েছিল সে। এখন তার বয়স ১৩। আর চমকানোর পরিধিটাও বাড়তে বাড়তে দেশের বাইরে বিদেশেও বিস্তৃত হতে শুরু করেছে। এত অল্প বয়সেই দুবাইয়ে একটি সফটওয়্যার কোম্পানি খুলেছে ভারতের কেরালা রাজ্যের আদিত্যন রাজেশ। পাঁচ বছর বয়স থেকেই কম্পিউটারের প্রতি তীব্র ঝোঁক ছিল রাজেশের। স্কুল থেকে বাড়িতে পা রাখতে না […]

» Read more

আইআইএএসটি’র কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

রংপুর প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST) রংপুর, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য রবিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবর্ষের সর্বোচ্চ ফলাফলধারী চারজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীরা হলেন  ফিশারীজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম স্থান অধিকারী লতিফা আক্তার (GPA-3.65) এবং ২য় স্থান অধিকারী উ-ই-সাই মারমা (GPA-3.58),  ফুড সায়েন্স এন্ড টেকনোলজি […]

» Read more

নানা আয়োজনে রাবিতে পালিত হলো বিজয় দিবস

রাবি প্রতিনিধি : বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রবিবার নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, দিবসের প্রথম প্রহর রাত ১২টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর রাবি সাংবাদিক সামিতি, রাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন […]

» Read more

আইআইএএসটি, রংপুর এ যথাযোগ্য মর্যাদা ও আলোচনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

রংপুর প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রভাতী সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাংলার রক্তস্নাত শিশির ভেজা মাটি, অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। যথাযোগ্য মর্যাদা ও আলোচনার মধ্য দিয়ে ইন্টান্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST) রংপুর এ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৪৮তম […]

» Read more

প্রিমিয়ার দাবা লিগে চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার দাবা লিগে এক রাউন্ড হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফ স্পোর্টিং ৯ খেলায় পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে দশম রাউন্ডে সাইফ স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের বেলারুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ ভাদিশ্লাভ, আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার এলতাজ সাফারলি ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সুলতানা […]

» Read more
1 6 7 8 9 10 17