আইআইএএসটি, রংপুর এ যথাযোগ্য মর্যাদা ও আলোচনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

রংপুর প্রতিনিধিঃ

আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রভাতী সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাংলার রক্তস্নাত শিশির ভেজা মাটি, অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়।

যথাযোগ্য মর্যাদা ও আলোচনার মধ্য দিয়ে ইন্টান্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST) রংপুর এ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৪৮তম এই মহান বিজয় দিবস উপলক্ষে IIAST সকাল ৯ ঘটিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্প অর্পন করে। পরে  ইনস্টিটিউট এর নিজস্ব ক্যাম্পাসে এক আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব, মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ফিশারীজ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানগণ।

পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে ফিশারীজ বিভাগের ছাত্র মোঃ আব্দুল বারিক, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ছাত্র মোঃ গোলজার হোসেন এবং মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্রী উম্মে আতিয়া শায়লা বক্তব্য রাখে। এরপর ফিশারীজ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানগণ একে একে বক্তব্য রাখেন। বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্টানের অধ্যক্ষ।

  •  
  •  
  •  
  •