বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংযত আচরণের আহ্বান আরসার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ ও সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। বুধবার তারা এ আহ্বান জানিয়েছে বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে। ২০১৬ সালে রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আলোচনায় আসে আরসা। ওই ঘটনার জের ধরে রাখাইন থেকে রোহিঙ্গা উচ্ছেদ অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সম্প্রতি বাংলাদেশের […]

» Read more

কাতারের সঙ্গে ওমান কুয়েতও ২০২২ বিশ্বকাপের আয়োজক!

স্পোর্টস ডেস্ক: আট বছর আগে নির্ধারণ হয়ে গিয়েছিল ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবে কে। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারকেই নির্ধারণ করা হয়েছিল বিশ্বকাপ আয়োজনের জন্য। সে অনুযায়ী তীব্র গতিতে এগিয়ে চলছে তেল সমৃদ্ধ দেশটির বিশ্বকাপ প্রস্তুতির কাজ। ৩২ দেশের বিশ্বকাপ আয়োজনেরই প্রস্তুতিতে ব্যস্ত তারা। কিন্তু ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ৪ বছর এগিয়ে আসার দারুণ সম্ভাবনা দেখা […]

» Read more

রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে শেষ আটে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই দিন কি ফুরিয়েছে! রিয়াল মাদ্রিদের তারকা সর্বস্ব দল ছেড়ে পর্তুগিজ যুবরাজ কি জুভেন্টাসে নিজেকে সেভাবে মেলে ধরতে পারবেন? ক্যারিয়ারটাও তো চলে এসেছে প্রায় শেষের পথে। রোনালদোকে নিয়ে যারা এমন সব কথার বীজ বুনে যাচ্ছিলেন, তাদের মুখটা বন্ধ করতেই যেন জুভেন্টাসের জার্সিতেও স্বরূপে দেখা দিলেন সাবেক রিয়াল তারকা। ঘরের মাঠে মঙ্গলবার রাতে রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকেই […]

» Read more

অন্য দেশে হস্তক্ষেপের দিন শেষ : যুক্তরাষ্ট্রকে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, সময় পাল্টে গেছে। তাই যুক্তরাষ্ট্র যেন নিজেকে সময়ের সঙ্গে বদলে ফেলার চেষ্টা করে। খবর পার্স ট্যুডে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি তিনদিনের সফরে ইরাকে রয়েছেন। তার এই সফরের উদ্দেশ্য নিয়ে এক মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করার পর তেহরান এই প্রতিক্রিয়া জানাল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম […]

» Read more

থেরেসা মে আবারও হেরে গেলেন বড় ব্যবধানে

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘ দেন-দরবার করে জোট থেকে বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তি চূড়ান্ত করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ওই চুক্তির প্রতি সমর্থন আদায়ে দ্বিতীয়বারের মতো তা মঙ্গলবার সন্ধ্যায় সংসদের সামনে পেশ করেছিলেন তিনি। কিন্তু চুক্তিটি ৩৯১-২৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে সংসদে। অর্থাৎ ১৪৯ ভোটের বড় ব্যবধানে হেরে গেছে থেরেসা মে’র খসড়া চুক্তি।এর আগে গত জানুয়ারিতে তার প্রথম চেষ্টা চরম […]

» Read more

রিয়ালের কোচ হয়ে ফেরার কারণ জানালেন জিদান

স্পোর্টস ডেস্ক: ৯ মাস আগে নিজে থেকেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। ৯ মাস পর সেই জিদানই আবার রিয়ালের কোচের দায়িত্ব নিলেন। ব্যর্থতার দায়ে সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে গতকাল সোমবার রাতেই নতুন কোচ হিসেবে জিদানকে নিয়োগ দেয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— কেন তখন দায়িত্ব ছেড়েছিলেন? কেন-ই বা আবার ফিরে এলেন? এই প্রশ্নের জবাবে জিদান দিয়েছেন চমকপ্রদ […]

» Read more

পরবর্তী নির্বাচনে আলজেরিয়ার প্রেসিডেন্ট অংশ নিচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক: দেশের পরবর্তী নির্বাচনে অংশ নিচ্ছেন না আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। প্রেসিডেন্ট এক ঘোষণায় জানিয়েছেন, তিনি নিজের পঞ্চম মেয়াদের জন্য নির্বাচনে লড়ছেন না। বর্তমানে তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার বিক্ষোভের মধ্যেই জেনেভা থেকে দেশে ফিরেছেন বুতেফলিকা। এর আগে বুতেফলিকার নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেয়ার পর থেকেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে বিক্ষোভে […]

» Read more

ব্রাজিলে বন্যায় মৃত্যু ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের কেন্দ্রীয় অর্থনৈতিক অঞ্চল সাও পাওলো শহরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগজনিত বিভিন্ন দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। বন্যায় মৃত্যু হওয়া ১২ জনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। এদিকে, মধ্যরাতে ভবন ধসে পড়ায় দু’জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরটিতে রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত প্রায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে […]

» Read more

নতুন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র মোহাম্মদ শতায়েহকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, ফাতাহ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নতুন এই প্রধানমন্ত্রীকে রোববার স্বাগত জানান মাহমুদ আব্বাস। একই সঙ্গে তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ […]

» Read more

বাকৃবিতে বৃহত্তর বগুড়া জেলা সমিতির নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর বগুড়া জেলা সমিতির উদ্যোগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ ও সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জানা যায়, বৃহত্তর বগুড়া জেলা সমিতির নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব […]

» Read more
1 3 4 5 6 7 9