রাজধানীতে আরও দু’টি মেট্রোরেল অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে যানজট নিরসনসহ গতিশীলতা বাড়াতে আরও দুটি মেট্রোরেল হচ্ছে। মঙ্গলবার ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ সব প্রকল্পে আনুমানিক […]

» Read more

র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোকে মঞ্জুরি কমিশনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মম নির্যাতন করে হত্যার পর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সম্প্রতি দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এমনকী শিক্ষার্থীদের প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এহেন কর্মকাণ্ড শিক্ষার্থীদের জীবনকে […]

» Read more

গোলাপ চাষে স্বনির্ভর এক জনপদ ‘গোলাপ গ্রাম’

কৃষি ডেস্ক: ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জীবন সবারই কাম্য। রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে চান। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নিজ উদ্যোগে নানাভাবে স্বনির্ভর হয়ে ওঠার নজির স্থাপন করছে। পাঠকদের জন্য আজ শুধু তেমন একজন ব্যক্তি নন, বরং কয়েকটি গ্রামের হাজারো মানুষের আত্মনির্ভরশীল হয়ে ওঠার গল্প শোনাব। স্বাবলম্বী হওয়ার জন্য […]

» Read more

ভিয়েতনাম কর্তৃক Certificate of Merit পেলেন ইবিএইউবি উপাচার্য

নিজস্ব প্রতিনিধি: ভিয়েতনাম কর্তৃক Certificate of Merit পেলেন প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, উপাচার্য, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)। মঙ্গলবার ( ১৫ অক্টোবর) ভিয়েতনাম দূতাবাস, বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, উপাচার্য, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-কে ভিয়েতনাম সরকারের পক্ষে Certificate of Merit হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত জনাব ত্রান ভান […]

» Read more

জাবিতে উপাচার্য অপসারনের দাবিতে পদযাত্রা, সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে ‘দুর্নীতির বিরুদ্দে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে নতুন রেজিষ্টার ভবনের সামনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্যে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা […]

» Read more

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সোমবার (১৪ অক্টোবর) এই পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর এই দিনই মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর মতে শীর্ষ এই পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই প্রেসিডেন্ট হবেন সৌরভ। রোববার মুম্বাইয়ে বিসিসিআইয়ের অনানুষ্ঠানিক এক সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা দেশটির […]

» Read more

‘অভ্র’ দিয়ে বাংলা লেখাকে সহজলভ্য করেও স্বীকৃতি পাননি ডাঃ মেহেদী

তারুণ্য ডেস্ক: ১৮ বছর বয়সের বৈপ্লবিক ভাবনাচিন্তা। ১৮ বছর বয়সের সমস্ত এনার্জি, উৎসাহকে একটা ঘরে বন্ধ করে রাখা। অদম্য পরিশ্রমে ওই চার দেওয়ালের মধ্যেই স্বপ্ন সফল। আর এই সব কিছু হল ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পড়তে-পড়তে। এটাই গল্প ডঃ মেহেদী হাসান খানের। নামের আগে তখনও জোড়েনি ‘ডাক্তার’। মেডিক্যাল কলেজের ছাত্র উসকো-খুসকো চেহারার হাসিখুশি প্রাণোচ্ছল ছেলেটা স্বপ্ন দেখল বাংলা ভাষাকে সারা পৃথিবীর […]

» Read more

অমর্ত্য সেনের পর অর্থনীতিতে আরও এক বাঙালির নোবেল জয়

অর্থনীতিতে ডেস্ক: বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অধ্যাপকসহ তিন অর্থনীতিবিদ। সোমবার স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য লাঘবে পরীক্ষামূলক গবেষণার কারণে ভারতের অভিজিত ব্যানার্জি, ইসথার ডাফলো এবং মাইকেল ক্রেমারকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া […]

» Read more

ফের বাংলাদেশে ঢুকে মাছ শিকার, ১১ ভারতীয় জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় এবার ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ৪৯ ভারতীয় জেলেকে আটক করা হলো। সোমবার ভোরে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফবি হীরা পার্বতী নামক একটি ট্রলারসহ ভারতীয় ১১ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন- সিদ্বিরশর গানা, শ্রী কৃষ্ণ , দিপক বাড়ই, […]

» Read more

ড. ইউনূসের গ্রেফতারি পরোয়ানা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ কমিউনিকেশন্স প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা তিন মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বুধবার ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম। নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্স প্রতিষ্ঠানে […]

» Read more
1 6 7 8 9 10 15