লাকড়ি দিয়ে মেরে বাকৃবি শিক্ষার্থীর হাত ভেঙ্গে দিল ছাত্রলীগ নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মো. আনসার আলী নামের এক শিক্ষার্থীকে মেরে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে বলে জানান অভিযুক্ত ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো শাহ আলম। ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের ও ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী আনসার আলী তার লিখিত অভিযোগে […]

» Read more

শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে

 আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের ডাভাও শহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। রোববার (১৫ ডিসেম্বর) মিনদানাও দ্বীপের ডাভাও শহরের ৬১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ বিভাগ। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সাধারণত এ ধরণের ভূমিকম্পে ভবন ধসের শঙ্কা থাকে। এখন পর্যন্ত না হলেও প্রাণহানি ও […]

» Read more

‘কেজিএফ’র বর্ষপূর্তিতে প্রকাশ পাবে ‘কেজিএফ টু’র পোস্টার

বিনোদন ডেস্কঃ ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পাবে ২১ ডিসেম্বর। ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’র প্রথম বর্ষপূর্তিতে সন্ধ্যা পৌনে ছয়টায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র পোস্টার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ-চ্যাপ্টার টু’ তে যশের বিপরীতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত ও রাবিনা ট্যান্ডন। বিজ্ঞাপন প্রথম সিনেমার তুলনায় আরও বড় পরিসরে তৈরি […]

» Read more

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে প্রায় দেড় বছর ধরে। এরই মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবশেষে চূড়ান্ত ফল প্রকাশিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) চলতি মাসের শেষ সপ্তাহে এই ফল প্রকাশ করবে বলে জানা গেছে। ডিপিই সূত্র জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১২ হাজার পদের কথা বলা হলেও শূন্যপদের চাহিদা বিবেচনা […]

» Read more

১৬ ডিসেম্বর মাত্র ১৬ টাকায় এয়ার টিকিট!

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মাত্র ১৬ টাকায় এয়ার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে অনলাইন টিকিটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৬ ডিসেম্বর সারাদিন ২৪ ঘণ্টার জন্য এই অফারটি পাওয়া যাবে। শুধুমাত্র অভ্যন্তরীণ রুটে এয়ার টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রতি ১৬ জনের একজন ১৬ টাকায় টিকিট কিনতে পারবেন। বিকাশ, ডিমানি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইবিএল, লংকা-বাংলাসহ […]

» Read more

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের সত্যতা মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক: আরও অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে জুডিশিয়াল কমিটি। এরপর ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব নিয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হবে। ইম্পিচমেন্ট করা হলে মার্কিন প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটি নিয়োগ করেছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। গতকাল শুক্রবার সেই […]

» Read more

দ. আফ্রিকা দলের নতুন হেড কোচ মার্ক বাউচার

স্পোর্টস ডেস্ক: গুঞ্জন শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। অবশেষে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্ব কাঁধে তুলে নিলেন মার্ক বাউচার। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাবেক প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যানের দায়িত্ব নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকে ঢেলে সাজাতে দুই দিন আগে বোর্ডের নতুন ডিরেক্টর হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনিই মূলত […]

» Read more

বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এদিন সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে প্রভাত ফেরির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। প্রভাত ফেরিটি বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরছেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক: ডোয়াইন ব্রাভোর ভক্তদের জন্য সুখবর। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে তার অলরাউন্ড পারফরম্যান্স নিশ্চয়ই মিস করছিলেন তারা। হঠাৎ যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন এই অলরাউন্ডার। এবার তিনি ঘোষণা দিলেন, অবসর ভেঙে ফেরার। ৩৬ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। তবে আর কোনো ফরমেট নয়, শুধু টি-টোয়েন্টিতেই দেখা যাবে তাকে। […]

» Read more

লেবার পার্টির হারের রাতেও জয়ী চার বাঙালি কন্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে পাঁচ বছরের মধ্যে তৃতীয় সাধারণ নির্বাচন লেবার পার্টির জন্য সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় হার বয়ে আনলেও দমানো যায়নি চার বাঙালি কন্যাকে। লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক বড় জয়ে তাদের আসন ধরে রেখেছেন। তাদের সঙ্গে এবার আফসানা বেগমও ব্রিটিশ পার্লামেন্টে প্রধান বিরোধী দলের বেঞ্চে বসবেন। এবারই প্রথম চারজন ব্রিটিশ বাংলাদেশি […]

» Read more
1 5 6 7 8 9 13