পাকিস্তান সফর বাতিল, ফেব্রুয়ারিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস ডেস্ক: সংবাদমাধ্যমে পিসিবি কর্তাদের অনেক আস্ফালন শোনা যাচ্ছে। পাকিস্তানের প্রচার মাধ্যমসহ দেশটির সাবেক ক্রিকেটাররাও তাদের মতো করেই কথা বলছেন। কথা শুনে মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্য করণীয় কাজই হলো তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাওয়া এবং তা না করলে রীতিমতো ‘মহাভারত অশুদ্ধ’ হয়ে যাবে। বিভিন্ন বার্তাসংস্থাও পিসিবি কর্তা ও সাবেক ক্রিকেটারদের একতরফা কথাবার্তা […]

» Read more

ঢাবি ছাত্রী ধর্ষনের প্রতিবাদে বাকৃবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা। সোমবার বিকাল ৩ টার দিকে মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি শাখা কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। তারপর সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই […]

» Read more

লিবিয়ায় সামরিক স্কুলে হামলায় ২৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি সামরিক স্কুলে হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন বহু। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়। খবর বিবিসির শনিবার রাতের ওই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমর। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি […]

» Read more

ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধ করে কালো চালের ভাত

লাইফস্টাইল ডেস্ক: ওজন বেড়ে গেলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাধে। তাই অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই কমিয়ে ফেলতে হবে। ভাত খেলে ওজন বাড়ে, এটি সাধারণ ধারণা। আপনি জেনে হয়তো আশ্চর্য হবেন যে, ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু তাই নয় কুচকুচে কালো চালের ভাত ডায়াবেটিস ও ক্যানসার রোগীদের জন্য ম্যাজিক পথ্য। এই কালো চালের ভাত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। কালো এই […]

» Read more

এ বছর হজে যাবে ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশি

ধর্ম ডেস্ক: চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। সব মিলিয়ে ২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন […]

» Read more

উপাচার্যের অপসারণ দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। আজ রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ ভবন ঘুরে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশ শেষে আন্দোলনকারীরা আগামী ৯ জানুয়ারি একই দাবিতে পুনরায় বিক্ষোভ মিছিলের ঘোষণা […]

» Read more

বছরের শুরুতেই সৌমিকের বাগদান

বিনোদন ডেস্ক: বছরের শুরুতে সুখবর দিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদ। সম্প্রতি বাগদান সেরে ফেলেছেন তিনি। কনের নাম ফাতেমা তুজ জোহরা। বর্তমানে বিইউপিতে শেষ বর্ষে অধ্যয়নরত তিনি। অন্যদিকে সৌমিক বর্তমানে ‘এডিএ’তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। সৌমিক জানালেন, গতকাল শনিবার রাজধানীর চারুকলার পাশের এক খোলা মাঠে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্কের পর […]

» Read more

হাওর থেকে বিদেশে যাচ্ছে হবিগঞ্জের বোতাম

হবিগঞ্জ প্রতিনিধি: প্রত্যন্ত হাওর অঞ্চলের নারীদের সুতা দিয়ে তৈরি বোতাম দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে সুদূর দুবাইসহ আরো অনেক দেশে। এখানে তৈরিকৃত বোতামের গুণগত মান ভালো ও দাম কম হওয়ায় দুবাইয়ে এর চাহিদা অনেক বেশি। বোতাম তৈরি করে সচ্ছল হয়েছেন এলাকার অন্তত ৬০০ পরিবার। তবে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো দূর করলে আরও ভালো করতে পারবেন বলে দাবি উদ্যোক্তাদের। জানা […]

» Read more

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক: সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। বাঁহাতি পেস অলরাউন্ডার ভারতের জার্সিতে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলে মোট ৩০১টি উইকেট নিয়েছেন। ২০০৩ সালের ডিসেম্বরে মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইরফানের। ওই ম্যাচে ১৬০ রান খরচ করে সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেনের উইকেট নিয়েছিলেন তিনি। […]

» Read more

সরিষাফুল থেকে মধু আহরণের ব্যস্ত চাষিরা, মধু যাচ্ছে বিদেশে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাতটি উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। সরিষাক্ষেতগুলোর পাশে বসানো হয়েছে মৌ-চাষের বক্স। অস্ট্রেলিয়ান জাতের অ্যাপিস মেলিফেরা মৌমাছি সরিষাফুল থেকে পরাগায়নে সহায়তা করছে। অন্যদিকে সেই ফুল থেকে মধু আহরণ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৩৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে ২২৫ হেক্টর জমিতে ১৭০০টি মধু আহরণের জন্য চাষিরা বক্স বসিয়েছেন। […]

» Read more
1 11 12 13 14 15