ঢাবি ছাত্রী ধর্ষনের প্রতিবাদে বাকৃবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজধানীর কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা।

সোমবার বিকাল ৩ টার দিকে মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি শাখা কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। তারপর সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘ধর্ষকের মাফ নাই, ধর্ষকের ফাসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেয় তারা। বিক্ষোভে শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মানববন্ধনে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের শাস্তি খুব বিলম্বিত হয়। আমরা চাই, যেন এই ধর্ষণের শাস্তি অনেক দ্রুত হয়। এমন শাস্তি হয় যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

উল্লেখ্য, একই দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন বিক্ষোভ মিছিল বের করে।

  •  
  •  
  •  
  •  

Tags: