ঝিনাইদহের কালীগঞ্জে একই বাড়ির ১২ সদস্য হোম কোয়ারেন্টাইনে!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে জেলা কালীগঞ্জে একই পরিবারের ১২ সদস্যকে রয়েছে। সম্প্রতি ওই এক নারী আমেরিকা থেকে দেশে আসার পর কালীগঞ্জের ওই বাড়িতে আসে। এরপর ঠান্ডা জনিত সমস্যা নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় ওই প্রবাসি নারী। তার পর থেকে ওই পরিবারের ১২ সদস্যকে বাড়িতে সঙ্গীহীন করে রাখার নিদের্শনা দেয় জেলার […]

» Read more

মুজিব বর্ষ উপলক্ষে গোপালপুরে নিরাপদ শাক-সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরের সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে নিরাপদ শাক-সবজি উৎপাদন প্রদশর্নীর মাঠ দিবস ১১ মার্চ বুধবার হাদিরা ইউনিয়নের নিয়ামতপুর উত্তরপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান […]

» Read more

আমের রাজ্যে স্ট্রবেরি চাষে সাফল্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষে দারুন সাফল্য পেয়েছেন চাষিরা। এখানকার উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে। কৃষকরা জানিয়েছে, কয়েক বছর থেকেই বাণিজ্যিকভাবে জেলার বিভিন্ন স্থানে স্ট্রবেরি চাষ শুরু হয়েছে। শীতকালীন দেশের ফল হলেও লাভবান হওয়ায় এর প্রতি ঝুঁকছেন এখানকার চাষিরা। শিবগঞ্জ উপজেলার কালপুপুর গ্রামের স্ট্রবেরি চাষি আলমগীর হোসেন জানান, তিন বছর আগে তিনি […]

» Read more

মার্ক স্কলারশিপ প্রাপ্ত বাকৃবির শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. আব্দুর রহমান: সারা বিশ্বের ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ বৃত্তি মার্ক এনিম্যাল হেলথ গ্রান্টস স্কলারশিপ (২০১৯-২০) পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের (বাকৃবি) ৮ শিক্ষার্থী। স্কলারশিপ প্রাপ্ত ঐ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সবুজবাংলাদেশ পরিবার। সম্প্রতি, স্কলারশিপ প্রাপ্ত ৮ শিক্ষার্থীর সাথে কৃষি সংযোগ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে সবুজবাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সম্মননা পুরষ্কার প্রদান করেন সবুজবাংলাদেশ24.কম-এর প্রধান সম্পাদক প্রফেসর […]

» Read more

নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রোনালদো

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের ভয়াবহতা ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে। ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশের লিগ স্থগিত রাখার খবর আগেই জানা যায়। এর মধ্যে ইতালির পরিস্থিতিই সবচেয়ে খারাপ। দেশটির সবধরনের ক্রীড়া আয়োজন আপাতত স্থগিত রাখা হয়েছে। সর্বশেষ ডিফেন্ডার দানিয়েল রুগানির কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। এই খবর জানার পর পর্তুগালে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন […]

» Read more

বাকৃবিতে চাকরির নামে প্রতারণা: নারী সদস্য আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মচারি পদে চাকরির মিথ্যে প্রলোভন দেখিয়ে আসছিল একটি প্রতারকচক্র। বুধবার দুপুরে সেই চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। আটককৃত সদস্য ময়মনসিংহের সুতিয়াখালীর বয়রা গ্রামের মো. সিদ্দিকের মেয়ে সুমাইয়া আক্তার সুমা (২৪)। সুমাইয়া এক লক্ষ ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। কৃষি বিশ্ববিদ্যালয়ের টির […]

» Read more

শেষ তিন সাদা জিরাফের দুটিকেই হত্যা!

প্রাণিসম্পদ ডেস্ক: শাবকসহ বিরল প্রজাতীর নারী সাদা জিরাফকে হত্যা করেছ কেনিয়ার পাচারকারীরা। দেশটির পূর্বাঞ্চলের গ্যারিসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এ তথ্য জানায় ডেইলি মেইল। তাদের প্রতিবেদনে দেশটির ইশাকবিনি হিরোলা কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে বলা হয়, আর একটি সাদা পুরুষ জিরাফ বেঁচে আছে বিশ্বে। ইশাকবিনি হিরোলা কমিউনিটি কনজারভেন্সি এক বিবৃতিতে জানায়, কেনিয়ার স্কেলেটাল স্টেটে এই বিরল সাদা জিরাফগুলোর মরদেহ খুঁজে পাওয়া […]

» Read more

চর অঞ্চলে কৃষকের পানির ফেরিওয়ালা বিএডিসি

ইমরুল কায়েস মির্জা কিরণ, রংপুর: ফেরিওয়ালা শব্দটির সাথে কম বেশি সবাই পরিচিত। সাধারণতঃ ফেরিওয়ালা বলতে আমাদের চোখে ভেসে ওঠে এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে ঘুরে খেলনা, ফলমূল, কাপড়-চোপড়, শাকসবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা কোন ব্যক্তির কথা। তেমনি রংপুর অঞ্চলে তিস্তা নদীর জেগে ওঠা চরে চাষাবাদ করা কৃষকদের কাছে পানির ফেরিওয়ালা বলে পরিচিত বাংলাদেশ কৃষি উন্নয়ন […]

» Read more

রবীন্দ্রসংগীত বিকৃতির অভিযোগে রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: রবীন্দ্রসংগীতকে বিকৃত করার অভিযোগে ভারতীয় ইউটিউবার অনির্বাণ রায়ের (রোদ্দুর রায়) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল কলকাতার বেলেঘাটা থানায় এই অভিযোগ দায়ের করেছে ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ নামে একটি সংগঠন। ওই সংগঠনের এক সদস্য বলেছেন, ‘এই ঘটনা মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করতে এমন অশ্লীল শব্দ ব্যবহারের কোন অধিকার নেই […]

» Read more

বঙ্গবন্ধুর জন্য ৪৫ বছর চুল-দাড়ি কাটেননি জহির

নওগাঁ প্রতিনিধি: দিনমজুর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে ৪৫ বছর চুল-দাড়ি কাটেননি তিনি। বর্তমানে তার চুল-দাড়ি মাটি ছুঁই ছুঁই। এমনকি ৪৫ বছরে মাথায় তেল ও চিরুনি দেননি। নওগাঁর রানীনগর উপজেলার আনালিয়া খলিসাকুড়ি গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে জহির। উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকায় ৫৯ নম্বরে থাকলেও সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। স্ত্রী […]

» Read more
1 7 8 9 10 11 15