মার্ক স্কলারশিপ প্রাপ্ত বাকৃবির শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. আব্দুর রহমান:
সারা বিশ্বের ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ বৃত্তি মার্ক এনিম্যাল হেলথ গ্রান্টস স্কলারশিপ (২০১৯-২০) পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের (বাকৃবি) ৮ শিক্ষার্থী। স্কলারশিপ প্রাপ্ত ঐ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সবুজবাংলাদেশ পরিবার।

সম্প্রতি, স্কলারশিপ প্রাপ্ত ৮ শিক্ষার্থীর সাথে কৃষি সংযোগ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে সবুজবাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সম্মননা পুরষ্কার প্রদান করেন সবুজবাংলাদেশ24.কম-এর প্রধান সম্পাদক প্রফেসর ড. মো. সহিদুজ্জামান।

স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ শিক্ষার্থীরা হচ্ছেন: শাহাদৎ হোসেন (৪র্থ বর্ষ), নাঈম আহম্মেদ ইব্রাহীম ফাহিম (৪র্থ বর্ষ), সাবিকুন নাহার (৪র্থ বর্ষ), মো. নাহিদ হাসান (৩য় বর্ষ), মো. আব্দুল হাকিম (৩য় বর্ষ), মো. ওমর ফারুক (৩য় বর্ষ), মো. হুমায়ন কবির (৩য় বর্ষ) ও মোছা. শাহানা আক্তার (৩য় বর্ষ)।

মার্ক স্কলারশিপ প্রাপ্ত বাকৃবির শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা বিশ্বের ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ বৃত্তি মার্ক এনিম্যাল হেলথ গ্রান্টস স্কলারশিপ (২০১৯-২০) পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের (বাকৃবি) ৮ শিক্ষার্থী। স্কলারশিপ প্রাপ্ত ঐ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সবুজবাংলাদেশ পরিবার।8 students of Faculty of Veterinary Medicine, Bangladesh Agricultural University obtained MERCK scholarship 2019-20, BAU Vet students, American Veterinary Medical Foundation, মার্ক স্কলারশিপ,

Posted by shobujbangladesh24.com on Friday, March 13, 2020

নিজস্ব অনুভুতি ব্যক্ত করতে গিয়ে স্কলারশিপ প্রাপ্তরা বলেন, ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ বৃত্তি মার্ক এনিম্যাল হেলথ স্কলারশিপ (২০১৯-২০) পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ স্কলারশিপ থেকে প্রাপ্ত অর্থ আমাদের একাডেমিক পড়ালেখার খরচ যোগাবে সেই সাথে রিসার্চ প্রজেক্ট সম্পূর্ন করতে সহযোগিতা করবে। যা প্রাণিসম্পদ উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের ৫০ জনের অধিক ২য় ও ৩য় বর্ষের ভেটেরিনারি শিক্ষার্থীদের ৫০০০ ডলার (প্রায় ৪ লক্ষ বাংলাদেশী টাকা) সমমূল্যের এই অর্থ সহায়তা দিয়ে আসছে মার্ক এনিম্যাল হেলথ ও আমেরিকান ভেটেরিনারি মেডিকেল ফাউন্ডেশন।

  •  
  •  
  •  
  •  

Tags: