উপকূলের কাছে এসে দিক পরিবর্তন করলো ‘আম্ফান’

নিউজ ডেস্কঃ উপকূলের কাছাকাছি এসে কিছুটা দিক পরিবর্তন করেছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত হানতে পারে। বুধবার সকাল থেকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে হবে। এই দুটি বন্দরের আশপাশের অঞ্চলও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। মঙ্গলবার (১৯ মে) রাতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। […]

» Read more

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ, সংকটে বিশ্ব অর্থনীতি

নিউজ ডেস্কঃ মহামারি নভেল করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন একে অপরকে দোষারোপ করার মধ্য দিয়ে যে উত্তেজনা ফের তৈরি হয়েছে তাতে করে বিশ্বের দুই সর্ববৃহৎ অর্থনীতির দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে ভঙ্গুর হলেও সম্প্রতি প্রণীত প্রথম দফার যে চুক্তিটি আশা জাগিয়েছিল তা আবার ভেঙ্গে পড়েছে। দুই বছর আগে যখন দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয়েছিল […]

» Read more

বাকৃবি’র তহবিল থেকে আর্থিক সহযোগিতার দরখাস্ত আহ্বান

বাকৃবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসে মানবেতর জীবনযাপনকারী আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)  প্রশাসন দরখাস্ত আহ্বান করছে। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আর্থিক সহযোগিতার জন্য এ দরখাস্ত আহ্বান করা হয়।  সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম সবুজ বাংলাদেশ24.কমকে বিষয়টি নিশ্চিত করেন। আবেদনকারীকে নিচের লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে Submit বাটনে ক্লিক  করতে হবে। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf_1VII2PViLjsEr4lciA3YMrOr6ePLFhQmp3Jt3X-RSyiK4w/viewform আবেদনের […]

» Read more

টাঙ্গাইলে প্রথম বিদেশী তরমুজ চাষ করে আলোর মুখ দেখছেন জহুরুল হক

নিউজ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলায় জহুরুল হক নামের এক ব্যবসায়ী পরীক্ষামূলকভাবে কোরিয়ার সাকেরা, থাইল্যান্ডের ব্ল্যাক বেরী ও ইয়োলো বেরী এবং সৌদি আরবের সাম্মাম জাতের তুরমুজ চাষাবাদ করেছেন। এসব জাতের তরমুজ বার মাস পাওয়া যাওয়া যায়। বাজারে এ জাতের তরমুজের চাহিদা ও ভালো দাম রয়েছে। দেখতে আকর্ষণীয় হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এই নতুন জাতের তরমুজ দেখতে তার মাঠে ভিড় করছেন […]

» Read more

করোনায় ক্ষতি হলো সবচেয়ে বেশি ফুটবলারদের

নিউজ ডেস্কঃ করোনা আতংকে প্রিমিয়ার ফুটবল লিগ কোয়ারেন্টাইনে চলে গিয়েছিল। লিগ হবে কি হবে না—তা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন ফুটবলাররা। শেষপর্যন্ত করোনায় মৃত্যু হলো গেল লিগের। হবে না কেন, ১৩ ক্লাবের মধ্যে ১১ ক্লাব দাবি তুলেছিল লিগ বাতিলের। ফুটবলাররা আতংকে ছিলেন কারোনায় আক্রান্ত হয়ে লিগটাই না বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত খেলোয়াড়দেও আশংকাটাই সত্য হয়েয়েছে। ক্লাবের দাবি পূরণে বাফুফে সিদ্ধান্ত […]

» Read more

ডোনাল ট্রাম্প ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছেন করোনা ঠেকাতে

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দেড় সপ্তাহ ধরে তিনি নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন। হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে রেস্টুরেন্ট নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিদিন একটি করে ট্যাবলেট খাচ্ছেন তিনি ট্রাম্প বলেন, আমি মনে করি এই ওষুধটি ভালো। এটির ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। আর এটা যদি ভালো না হয়, আমি আপনাদের বলে রাখছি, এটা দিয়ে আমার কোনো […]

» Read more

ঘূর্ণিঝড় আম্ফানে কৃষকদের জরুরী পরামর্শ

নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনার মধ্যেই বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। এরই মধ্যে আবহাওয়া অফিস থেকে উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০-১৬০ কিলোমিটার। এমন পরিস্থিতিতে দেশের কৃষি বিভাগ এক বুলেটিনে বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ক হলে তা দ্রুত কাটার জন্য অনুরোধ জানানো হয়েছে। কৃষি আবহাওয়া বুলেটিনটি […]

» Read more

করোনার ভ্যাকসিন আশা জাগাচ্ছে যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বায়োটেক কোম্পানি মডার্নার তৈরি একটি ভ্যাকসিন আশা আলো দেখাচ্ছে। যাদের শরীরে এটি প্রয়োগ করা হয়েছিল তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক ফল ভালই বলে জানা গেছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ ভিত্তিক কোম্পানি মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ড. টাল জ্যাকস বলেন, যদি ভবিষ্যতে ফল ভালো আসে তাহলে জানুয়ারিতে বাজারে ভ্যাকসিনটি পাওয়া যাবে। প্রথম পর্যায়ে মানবদেহে চিকিৎসায় ভাল কাজ করেছে। করোনা […]

» Read more

করোনায় প্রতি মিনিটে দেশে আক্রান্ত ১জন

নিউজ ডেস্কঃ ৪/১, ৩০৬/৯, ১৬০২/২১। দেখলে মনে হবে যেন এটা কোনো ক্রিকেট খেলার ওয়ানডে, টি -২০ কিংবা টেস্ট ম্যাচের স্কোর বোর্ড। কিন্তু এটি বাস্তবে গত দু মাসের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত রোগীর পরিসংখ্যান। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৭ মার্চ (আগের ২৪ ঘণ্টার হিসাব) আক্রান্ত রোগীর সংখ্যা ছিল চারজন, মৃত্যু হয় একজনের। একমাস পর ১৭ এপ্রিল আক্রান্ত রোগীর […]

» Read more

ভ্যাকসিন নিয়ে শীঘ্রই সুসংবাদ আসতেছে: ট্রাম্প

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসাবিদ্যা ও ভ্যাকসিন নিয়ে শিগগিরই বড় ঘোষণা আসছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে রেস্টুরেন্ট প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে ট্রাম্প বলেন, ‘চিকিৎসাবিদ্যা ও ভ্যাকসিনের বিষয়ে এটা অনেক বড় একটা দিন। বিশাল উন্নতি হয়েছে। এ নিয়ে অনেক বড় ঘোষণা আসছে। আর এই মাত্র জানা গেল, […]

» Read more
1 4 5 6 7 8 17