ঘূর্ণিঝড় আম্ফানে ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

কৃষি ডেস্কঃ দেশে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে মোট এক লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘এসব জমিতে থাকা বিভিন্ন ফসলের ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে।’ বৃহস্পতিবার (২১ মে) ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী কৃষির ক্ষয়-ক্ষতি বিষয়ে অনলাইন প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে অধিকাংশ ধান কাটা […]

» Read more

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ মে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ। স্বাভাবিক […]

» Read more

ঢাকা মেডিকেলে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিন নারীসহ এই ১২ জনের মৃত্যু হয়। তারা প্রত্যেকেই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে এক জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে হলে হাসপাতাল সূত্রে জানা যায়। মৃত ব্যক্তিরা হলেন- কাজী জহিরুল (৬৭) রাজধানীর বনশ্রীর, […]

» Read more

চীনের দাবি করোনার কার্যকর ওষুধ আবিষ্কারের জন্য

নিউজ ডেস্কঃ চীনের একদল গবেষক নভেল করোনাভাইরাসের একটি কার্যকর ওষুধ আবিষ্কারের দাবি করেছেন। এই ওষুধটি করোনাভাইরাস মহামারি থামাতে সক্ষম হবে বলে ধারণা করছেন তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির বিখ্যাত পেকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওষুধটি তৈরি করার পর ইতোমধ্যে পরীক্ষাও চালিয়েছেন। গবেষকরা বলেছেন, এই ওষুধটি শুধুমাত্র সংক্রমিত রোগীদের সুস্থ হওয়ার সময়ই কমিয়ে আনে না, বরং কম সময়ে ভাইরাসের […]

» Read more

ইউরোপীয় ইউনিয়ন ৩০০ কোটি গাছ রোপন করবে

নিউজ ডেস্কঃ জীববৈচিত্র্য সংকট মোকাবিলায় ৩০০ কোটি গাছ রোপন করার পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। আগামী ১০ বছরে (২০৩০ সালের মধ্যে) এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একটি পরিবেশবাদী এনজিও কর্তৃক অনলাইনে প্রকাশিত খসড়া পরিকল্পনার নথিতে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। খসড়া নথিতে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে জীববৈচিত্র্য সুরক্ষা অসম্পূর্ণ, পুনপ্রতিষ্ঠা […]

» Read more

প্রস্তুত এসএসসির রেজাল্ট ,প্রকাশ যেকোনো দিন

নিউজ ডেস্কঃ প্রকাশের জন্য প্রস্তুত এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর যেকোনো দিনই প্রকাশ করা হবে এই ফল। যেহেতু এ বছর ফল প্রকাশে সংবাদ সম্মেলনের মতো কোনো আনুষ্ঠানিকতা নেই তাই ঈদের আগে বা পরে যেকোনো দিন এই ফল প্রকাশ হতে পারে। এ বছর শিক্ষার্থীরা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ড সূত্র […]

» Read more

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় সমস্ত উপকূলীয় অঞ্চলে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পানের আঘাত থেকে উপকূলবাসীকে রক্ষায় আশ্রয়কেন্দ্র খোলাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। উপকূলীয় এলাকায় বারংবার মাইকিং করা হচ্ছে। তবে এখনো আশ্রয়কেন্দ্রে যাননি উপকূলবাসী। ভোলা ২০০৭ সালে তাণ্ডব চালানো সিডরের মতই শক্তি নিয়ে এগিয়ে আসছে আম্পান। ভোলার উপকূলীয় এলাকাগুলোতে তাই চলছে সতর্কতামূলক মাইকিং। মাঠে সক্রিয় সিপিপির ১০ হাজার স্বেচ্ছাসেবী। উপকূলবাসীকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় […]

» Read more

২০ জন ক্রেতাকে পা্ওয়া গেল দোকানের বাথরুম তল্লাশি করে

নিউজ ডেস্কঃ বরিশালের ঈদ বাজারে চলছে চোর-পুলিশ খেলা। স্বাস্থ্যবিধি না মানায় জেলা প্রশাসন মঙ্গলবার (১৯ মে) থেকে মুদি এবং ওষুধ ছাড়া ঈদ কেন্দ্রিক সব শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে ভিন্ন কৌশলে চলছে কেনাবেচা। এসব কারণে বরিশাল নগরী এবং জেলায় পরিচালিত ৬টি ভ্রাম্যমাণ আদালত ৩৩টি মামলার বিপরীতে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সরকারি নির্দেশনা না মানায় […]

» Read more

করোনায় সবচেয়ে মৃত্যুহার কম দক্ষিণ এশিয়ায়

নিউজ ডেস্কঃ দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও অতিরিক্ত জনবহুল হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুহার পশ্চিমা বিশ্বের অনেক দেশের তুলনায় কম কেন তা জানতে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যভিত্তিক প্রখ্যাত দ্যা ল্যানচেট মেডিকেল জার্নালে প্রকাশিত নিবন্ধে বলা হচ্ছে, মে মাসের শুরু পর্যন্ত গোটা বিশ্বে যত মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা […]

» Read more

ইতালির ‘সিরি এ’ লিগ স্থগিত , ফুটবলারের শরীরে করোনা

নিউজ ডেস্কঃ জুভেন্টাসের হয়ে সিরি এ লিগে মাঠে নামবেন। সেই দিকে লক্ষ্য রেখে করোনার মধ্যেই কাঠখড় পুড়িয়ে পর্তুগাল থেকে ইতালি আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্বাস্থ্যবিধি মেনে ইতালিতে ১৪ দিন কোয়ারেন্টাইনেও কাটান সিআর সেভেন । দলের সবাই অনুশীলন শুরু করে দিলেও ২ সপ্তাহ বন্দি দশা কাটিয়ে মঙ্গলবার প্রথম অনুশীলনে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব প্রচেষ্টাই হল মাটি। স্থগিত হয়ে গেল ইতালির সিরি […]

» Read more
1 3 4 5 6 7 17