মিয়ানমারের পেঁয়াজের প্রথম চালান চট্টগ্রামে

নিউজ ডেস্কঃ পেঁয়াজের সংকট মোকাবিলায় আমদানি করা হয়েছে মিয়ানমার ও পাকিস্তান থেকে। এরমধ্যেই মিয়ানমার থেকে আসা পেঁয়াজের প্রথম চালান খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তান থেকেও এসে পৌঁছাবে দ্রুতই। সোমবার ৫৮ টন মিয়ানমারের পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। ভারত হঠাৎ করেই পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে চট্টগ্রামের ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। পেঁয়াজের চালান খালাসে […]

» Read more

প্রতি বছর দেশে নষ্ট হয় ৩ হাজার ৪৪২ কোটি টাকার সবজি ও ফল

নিউজ ডেস্কঃ দেশে প্রতি বছর ৩০ থেকে ৪০ শতাংশ শাকসবজি ও ফলমূল নষ্ট হয়। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৩ হাজার ৪৪২ কোটি টাকা। মাঠে ফসল বোনা থেকে শুরু করে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরেই এ নষ্ট বা অপচয় হয়। যা এখন উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাজধানীতে ‘বাংলাদেশে খাদ্য নষ্ট ও অপচয় রোধে চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক এক ওয়েবিনারে […]

» Read more

তুরস্ক বাংলাদেশ থেকে আম ও আনারস নিতে চায় :কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ তুরস্ক বাংলাদেশ থেকে আম, আনারসসহ বিভিন্ন ফুড আইটেম নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রহমান। একইসঙ্গে এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে তুরস্কের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সাক্ষাৎ করেন। এ সময় দু’দেশের কৃষি, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি এবং ফুড প্রসেসিং […]

» Read more

কমছে সংক্রমণ ,বাড়ছে বিদেশযাত্রা

নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে প্রবাসীদের অনেকেই গ্রামের বাড়ি চট্টগ্রামে ফেরেন। করোনা পরিস্থিতিতে বিদেশ যাওয়ার হারও তলানিতে ঠেকেছিল। পরিস্থিতি আগের চেয়ে কিছুটা পাল্টানোর ফলে আড়াই মাস ধরে আবার বিদেশযাত্রা শুরু হয়েছে। এ কারণে চট্টগ্রামে বিদেশগামীদের করোনা পরীক্ষার হার আগের চেয়ে বেড়েছে। এক সপ্তাহ আগে এক দিনে সর্বোচ্চ ৫৭৪ বিদেশগামীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন চট্টগ্রামে প্রতিদিন গড়ে নমুনা পরীক্ষার জন্য […]

» Read more

বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক স্লোভেনিয়ায়

নিউজ ডেস্কঃ মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। ক্রোয়েশিয়া থেকে দেশটিতে প্রবেশের পর গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ওই অভিবাসীদের আটক করা হয় বলে গতকাল সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি জানায়, ক্রোয়েশিয়ার সঙ্গে স্লোভেনিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ত্রিকার পুলিশের মুখপাত্র আনিতা লেস্কোভেক বলেন, রোববার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকা থেকে […]

» Read more

সীমান্তে সৈন্য সমাগম করছে বাংলাদেশ, অভিযোগ মিয়ানমারের

নিউজ ডেস্কঃ সম্প্রতি মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সৈন্য সমাবেশ করছে বলে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ অভিযোগ করেছে। দেশটির ইংরেজি পত্রিকা দ্য ইরাওয়াদি’তে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। দুই সপ্তাহ আগে একই অভিযোগ করেছিল বাংলাদেশ। এখন বাংলাদেশের সৈন্য সমাবেশের যে অভিযোগ মিয়ানমার করছে তা অস্বীকার করেছেন বাংলাদেশের কর্মকর্তারা। কী অভিযোগ করা হয়েছে? দ্য ইরাওয়াদি’তে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, […]

» Read more

ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি

নিউজ ডেস্কঃ ভারতে কোভিড-১৯ প্রার্থী টিকার পরীক্ষামূলক শুরু হওয়া মাত্রই তা বাংলাদেশেও শুরু করা হবে। এবিষয়ে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নীতিগত ঐক্যমত্য হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার সরকারের পক্ষে বাংলাদেশকে এ প্রস্তাব দেন। প্রার্থী ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা পরীক্ষার সর্বশেষ ধাপ হচ্ছে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। ভারতে এ প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই তা […]

» Read more

মুখোমুখি ট্রাম্প-বাইডেন

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তিনটি বিতর্কের প্রথমটিতে ক্লিভল্যান্ডে মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে এই বিতর্ক। উভয় প্রার্থী নিজেদের দুর্বলতাগুলো জানেন। তাই কী প্রশ্নবান আসতে যাচ্ছে সে সম্পর্কে তাদের ধারণা আছে, উত্তরও জানা। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে […]

» Read more