স্কুল খোলা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে মার্চ ১৫ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান জিয়াউল হক। ‘তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। শিক্ষার্থীদের সব শিক্ষকই চিনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে […]

» Read more

বন্ধ ঘোষণা বসুন্ধরা কভিড হাসপাতাল

নিউজ ডেস্কঃ রাজধানীর কুড়িলে অবস্থিত বসুন্ধরা কভিড হাসপাতালে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া একই সময়ের মধ্যে হাসপাতালে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ফেরত দিতেও নির্দেশনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় বসুন্ধরা কনভেনশন সেন্টারকে […]

» Read more

আখের বাম্পার ফলন

নিউজ ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিনে এবার আখের বাম্পার ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকা, ভালো জাত নির্বাচন, রোগব্যাধি কম থাকা, সময় মতো কৃষি উপকরণ এবং পরামর্শ পাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর ফলন বেশি হয়েছে এমন দাবি কৃষি অফিস ও কৃষকদের। তবে করোনা পরিস্থিতিতে বাজার নিন্মগামী হওয়ার শঙ্কায় কৃষক আখক্ষেত পাইকারি হিসেবে আগাম বিক্রি করা দাম খানিকটা কম পেয়েছেন। কৃষকদের […]

» Read more

পদ্মা সেতুতে প্রথম দিন থেকেই চলবে ট্রেন

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেতুতে প্রথম দিন থেকেই গাড়ির সঙ্গে রেল যোগাযোগও চালু হবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বৃহস্পতিবার পদ্মা সেতুর রেল প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। মন্ত্রী জানান, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ ৪৬ শতাংশ আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ শতাংশ […]

» Read more

দেশে আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪০

নিউজ ডেস্কঃ দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত […]

» Read more

৩ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ফলে এসব দেশের নাগরিকরা এখন সৌদিতে প্রবেশ করতে পারবেন না। সৌদির সরকারি নথি অনুযায়ী, করোনা সংক্রমণ বাড়তে থাকায় এসব দেশের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। মঙ্গলবার সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনা এই […]

» Read more

গবি’র ৪ নারী শিক্ষার্থীর নার্স রোবট উদ্ভাবন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শেষ বর্ষের চার শিক্ষার্থী নার্স রোবট উদ্ভাবন করেন। মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ, রোগীর সব তথ্য ডাক্তারকে প্রদান করাসহ একজন নার্সের কাজ সূচারুভাবে পালনে সক্ষম রোবট উদ্ভাবন করেছেন এই ৪ শিক্ষার্থী। বিভাগীয় প্রজেক্টের অংশ হিসেবে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে এটির কাজ সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) […]

» Read more

নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজারে পাঁচতলা একটি ভবনের নিচতলায় অবস্থিত চুড়ির দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মঙ্গলবার রাত ১২টার একটু আগে স্থানীয় আমানিয়া হোটেলের পাশে ১ নম্বর বড় কাটরা গলিতে ওই আগুনের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, একটি চুড়ির দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হয়। এরপর […]

» Read more

সুখবর জানালো ঢাকা শিক্ষাবোর্ড

নিউজ ডেস্কঃ নবম শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সুখবর জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, বুধবার থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষার্থী প্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন ফি (বিলম্ব) […]

» Read more

চীনা প্রেসিডেন্টের সমালোচনাকারী ধনকুবেরের ১৮ বছর জেল

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করে গ্রেফতার হওয়া দেশটির এক রিয়েল স্টেট গ্রুপের প্রভাবশালী সাবেক প্রধান নির্বাহী রেন ঝিকিয়াংকে দুর্নীতির দায়ে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত। প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘ভাঁড়’ বলে মন্তব্য করে গত মার্চে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে তার বিরুদ্ধে রাষ্ট্র্রনিয়ন্ত্রিত রিয়েল স্টেট গ্রুপের সম্পত্তি তছরুপ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা […]

» Read more
1 5 6 7 8 9 24