অর্থনীতিতে ফের শঙ্কা

নিউজ ডেস্কঃ গত মার্চের শুরুতে দেশে করোনার সংক্রমণ শনাক্ত হলে একের পর এক ক্রয়াদেশ হারাতে থাকেন তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জুন মাস নাগাদ ক্রয়াদেশ ফিরে পেতে শুরু করেন তারা, যার প্রতিফলন ঘটে জুলাইয়ের রপ্তানি চিত্রে। কিন্তু প্রথম ঢেউয়ের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে ফের আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ, যার প্রভাবে এরই মধ্যে ৩০ শতাংশ […]

» Read more

ফের করোনায় মৃত্যু বাড়ছে ইতালি ও মেক্সিকোতে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে দৈনিক মৃত্যু এবং শনাক্তের ঘটনা এখনো যুক্তরাষ্ট্রেই বেশি। তবে মৃতের সংখ্যা বাড়ছে ইতালি আর মেক্সিকোতেও। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩৬৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার। তবে ওয়ার্ল্ডোমিটারের হিসেবে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম থাকলেও একদিনে মৃতের সংখ্যা বাড়ছে ইতালি ও মেক্সিকোতে। ইতালিতে একদিনে এই ভাইরাসে […]

» Read more

নতুন ভাইরাস নরোভাইরাস ছড়িয়ে পড়ছে চীনে

নিউজ ডেস্কঃ চীনের স্থানীয় খবর তেমন বিশ্ববাসী জানতে পারে না। তবুও যখন করোনাভাইরাসের মতো কোনো মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ে তখন না জানিয়ে উপায় থাকে না। তেমনি আরেকটি খবর ছড়িয়ে পড়েছে চীনের গণমাধ্যমে। আর সেটি হলো নতুন এক ভাইরাসের আক্রান্ত হচ্ছে চীনের মানুষ। করোনাভাইরাসের পর এবার চীনে ছড়িয়ে পড়ছে নরোভাইরাস। সম্প্রতি দেশটির শিচুয়ান প্রদেশে ৫০ জনেরও বেশি শিশু এ ভাইরাসটিতে আক্রান্ত […]

» Read more

অস্কারে যাচ্ছে বাংলাদেশি ছবি ‘ইতি তোমারই ঢাকা’

নিউজ ডেস্কঃ ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র) বিভাগে লড়াই করা জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশি ছবি ‘ইতি তোমারই ঢাকা’। সম্প্রতি অস্কার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তথ্য মতে, ৯৩তম অস্কারে মনোনয়নের জন্য ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’ ছবি দুটি জমা পড়ে বাংলাদেশ […]

» Read more

মিসাইলের পরীক্ষা চালাল রাশিয়া

নিউজ ডেস্কঃ রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। পশ্চিমা গণমাধ্যম দাবি করছে যে, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেম এরইমধ্যে রাশিয়ায় অ্যারোস্পেস ফোর্স ব্যবহার শুরু করেছে। রাশিয়ার ফার্স্ট আর্মি অব স্পেশাল এয়ার অ্যান্ড অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের […]

» Read more

দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ যাবে

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। ‘বিদেশযাত্রা’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেবা দেয়া হবে। বৃহস্পতিবার বিকালে ‘বিদেশযাত্রা’ নামের ওই অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, অভিবাসনপ্রত্যাশী, বিদেশে অবস্থানরত অভিবাসী, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের জন্য নিরাপদ […]

» Read more

স্বস্তি ফেরাতে বাজারে আসছে শেরপুরের সবজি

নিউজ ডেস্কঃ বরাবরই সবজির বাম্পার ফলন ফলিয়ে দেশের বাজার স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখতো শেরপুর জেলার চাষিরা। তাদের চেষ্টা থাকতো আগাম ফসল ফলিয়ে নতুন ফসলের বাজারটা ধরা। ফলে বাড়তি দাম পেয়ে উজ্জীবিত থাকতেন কৃষকরা। তবে বন্যার কারণে খাদ্য উদ্বৃত্ত জেলা শেরপুরে এবছর সবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হয়েছে। এবার তাই আগাম সবজি বাজারে খুব একটা আনতে পারেননি শেরপুরের কৃষকরা। তবে তারা […]

» Read more

পোল্যান্ডের একটি খামারে ৯ লাখ মুরগি নিধন

নিউজ ডেস্কঃ পোল্যান্ডের একটি গ্রামের মুরগির মধ্যে এইচ৫এন৮ নামের এক ধরনের বার্ড ফ্লু দেখা দিয়েছে। এ জন্য ওই গ্রামের একটি খামারের ৯ লাখ ৩০ হাজার মুরগি নিধন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার থেকে এ নিধনযজ্ঞ শুরু হওয়ার কথা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি এ তথ্য জানিয়েছে। স্থানীয় পশু চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পোল্যান্ডে চলতি বছরে এ […]

» Read more

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে পতাকা অর্ধনমিত রেখেছে ফিফা

নিউজ ডেস্কঃ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে পতাকা অর্ধনমিত রেখেছে ফিফা। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের স্মরণে ‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত রেখেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। বৃহস্পতিবার সেখানে পতাকা অর্ধনমিত রাখার কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছে ফিফা। বুধবার চিরবিদায় নিয়েছেন ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। হার্ট অ্যাটাকে হয়েছে শেষটা। এরপর থেকে বিশ্বজুড়ে চলছে মহানায়ক হারানোর মাতম। শোকবার্তা, […]

» Read more

তায়েফ তুরাবায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্কঃ দুই মাইক্রোবাসের সংঘর্ষে সৌদি আরবের তায়েফ তুরাবায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় […]

» Read more
1 2 3 4 5 25