ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিভার’

নিউজ ডেস্কঃ ভারতের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার। বুধবার তামিলনাড়ুর মারাক্কানম ও পুদুচেরির মধ্যবর্তী অঞ্চলে রাত এগারোটার দিকে তাণ্ডব শুরু করে শক্তিশালী এই ঝড়। ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকেই চেন্নাইসহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয় তীব্র বৃষ্টি। রাস্তাঘাট পানিতে ভরে যায়। যানবাহনের সংখ্যাও কমতে শুরু করে। রাতের দিকে ঝড়ের তাণ্ডব বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এখন পর্যন্ত রাজ্যের কয়েক […]

» Read more

এক গাভীর ৩ বাচ্চা প্রসব

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় এক সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে একটি দেশি গাভী। এমন ঘটনা যদিও প্রথম নয় তবুও ওই বাচ্চা তিনটি দেখতে ওই এলাকার উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন সেখানে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করায় বেশ ভাইরাল হয়েছে ওই গাভীসহ বাচ্চা তিনটি। বুধবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডের হাট কাল্টুর বাজার এলাকার বাসিন্দা নুর হোসেনের বাড়িতে ওই গাভীটি বাচ্চা […]

» Read more

গৃহপালিত সজারু

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় সাঁওতালপাড়া বা প্রদীপপাড়ায় মনের মতো ঘুরে বেড়ায় গৃহপালিত সজারু। প্রাণিটি পাহাড়ি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। চাকমা সম্প্রদায়ে খুদুক, মারমায় প্রু, ত্রিপুরায় মাসুংদুই ও সাঁওতাল সম্প্রদায়ে ঝিন্ক নামেই পরিচিত। পোষমানা এই সজারু দেখতে চেংগী নদী পার হয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। সরেজমিনে দেখা যায়, সামাই সাঁওতালের ঘরের ওপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে একটি […]

» Read more

৬ কোটি ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় কোটি সাত লাখ ১৯ হাজার ৯৩৬। এরমধ্যে ১৪ লাখ ২৬ হাজার ৮২৩ জনের মৃত্যু […]

» Read more

ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন ম্যারাডোনা : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তাঁর ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ […]

» Read more

বিশ্বে করোনায় একদিনে ফের ১২ হাজার মৃত্যু

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় ফের ১২ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৭ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ১৫ লাখ। গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭ জনের […]

» Read more

গেছো শামুকের কৃত্রিম প্রজননে রাবি শিক্ষকের সফলতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘প্রকৃতির মুক্তা’খ্যাত গেছো শামুকের কৃত্রিম প্রজননে সাফল্য পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা দাবি করছেন, তারাই বিশ্বে প্রথম গেছো শামুকের কৃত্রিম প্রজনন করতে সক্ষম হলেন। এতে বিলুপ্তির পথে থাকা এ শামুক সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা। এ বছরের মার্চে শামুকটি নিয়ে গবেষণা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার শোভনের […]

» Read more

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। ‘এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই, ‘খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষা হল?’ ‘আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’- এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা দেয়ার দাবি […]

» Read more

বাংলাদেশিদের জন্য সাসেক্সে বিনা টিউশন ফিতে স্কলারশিপ

স্কলারশিপ ডেস্ক: বাংলাদেশিদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যর ইউনিভার্সিটি অব সাসেক্স। বিনা টিউশন ফিতে ইউরোপের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে, স্কলারশিপের বিজ্ঞাপনে উল্লিখিত বিষয়ে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ৩ হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন। স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে পড়তে পারবেন বাংলাদেশিরা। সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ […]

» Read more

ঐতিহ্যবাহী বাউচ উৎসবে মেতেছে মানুষ

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী বাউচ উৎসবে মেতে উঠেছেন গ্রাম বাংলার মৎসপ্রেমীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালী ইউনিয়নের উজান বিলে এ মাছ ধরার উৎসব শুরু হয়। জানা গেছে, দূরদুরান্ত থেকে মৎসপ্রেমীরা ট্রাক, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেলে করে মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে এখানে উপস্থিত হয়। মেতে উঠেন মাছ ধরায়। বোয়াল, শোল, গজার, মাগুর ছাড়াও দেশীয় নানা প্রজাতির মাছ শিকার করেন তারা। এখানে আসা […]

» Read more
1 3 4 5 6 7 25