টিকা নিয়েই অজ্ঞান হয়ে পড়ল নার্স

নিউজ ডেস্কঃ ফাইজারের করোনা টিকা নেওয়ার পর সংবাদ সম্মেলনে বসে অজ্ঞান হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির হাসপাতালে এক নার্স। এ ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। খবর রয়টার্সের। টেনেসির সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের নার্স টিফানি ডোভার টিকা নেওয়ার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তিনি বলেন, আমরা কোভিড ইউনিটে ছিলাম। আমরাই প্রথম করোনা টিকা পেয়েছি। আমি ও আমার সহকর্মীরা সবাই টিকা নেওয়ার […]

» Read more

বিশ্বে ৭ কোটি ৭১ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭১‌ লাখ ৬৭ হাজার ২৭ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জন। আর সুস্থ […]

» Read more

প্রধানমন্ত্রী বই উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন

নিউজ ডেস্কঃ প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই তুলে দিয়ে এর উদ্বোধন করা হবে। পরে সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান […]

» Read more

বৃহস্পতি-শনি ৮০০ বছর পর এত নিকটে

নিউজ ডেস্কঃ রূপকথার গল্পের মতোই বলতে হবে, সে বহুকাল আগের কথা। কিন্তু ব্যাপারটি আসলেই তাই। সাল ১২২৬। সেবছরের ০৪ মার্চ বৃহস্পতি ও শনি গ্রহ একে অপরের সবচেয়ে কাছাকাছি এসেছিল। এরপর কেটে গেছে প্রায় ৮শ বছর। এই এত বছর পর, দুই গ্রহ এর চেয়েও কাছাকাছি এসে দেখা দেবে চলতি বছরের ২১ ডিসেম্বর (২০২০)। একের অধিক গ্রহ-নক্ষত্র খুব কাছাকাছি এসে সারিবদ্ধ হওয়ার […]

» Read more

তামিল অভিনেতা ধানুশ এবার হলিউডে

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ধানুশ। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জামাতাও তিনি। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন হলিউডের ছবিতে। জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘দ্য গ্রে ম্যান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হতে চলেছে নেটফ্লিক্সের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা। সিনেমাটি প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। আর সেই […]

» Read more

ডিসেম্বরেই এইচএসসির ফলাফল প্রকাশিত হবে

নিজস্ব প্রতিবেদক: চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার (২০ ডিসেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ফল প্রকাশে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন […]

» Read more

ময়মনসিংহে আগামীকাল থেকে শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এক ক্রিকেট টুর্নামেন্ট। একে বলা হচ্ছে– ১০০ বলের ক্রিকেট। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আগামীকাল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। করোনার কারণে পিছিয়ে যাওয়া ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’- এর ধারণা নিয়েই ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ময়মনসিংহে। ম্যাচ প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক […]

» Read more

আগামী বছরের শুরুতে ভ্যাকসিন পাবে গরিব দেশগুলো

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে একাধিক কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মতো দেশ জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে এবং বিতরণ শুরু করেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানালো, গরিব দেশগুলো আগামী বছরের শুরু থেকেই কোভিড ভ্যাকসিন পাবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।     ব্রিটেন ফাইজারের টিকা এবং আমেরিকা ফাইজার ও মডার্নার টিকাকে […]

» Read more

ভারতের রাজধানী দিল্লিতে প্রকোপ আকার ধারন করেছে কৃষি আন্দোলন

নিউজ ডেস্কঃ কৃষক আন্দোলনের মুখে ভারতের রাজধানী দিল্লি এখন উত্তাল। আন্দোলনকারী কৃষকদের দাবিগুলোর মধ্যে অন্যতম নতুন কৃষি আইনের আওতায় কোনো পণ্যের ন্যূনতম মূল্য কমিয়ে আনা কিংবা উঠিয়ে নেয়া যাবে না। এ পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, চিনিকলগুলোর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আখের ন্যূনতম বিক্রয়মূল্য কমানো হয়নি। একই সঙ্গে চিনি রফতানি বাড়াতে সাড়ে ৩ হাজার কোটি রুপি (ভারতীয় মুদ্রা) […]

» Read more

করোনার টিকাদান কার্যক্রম সম্পন্ন করার সার্বিক উদ্যোগ গ্রহণ সরকারের

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের টিকা কারা আগে পাবেন তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম সম্পন্ন করার সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকার তালিকা করতে জেলা-উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিটি জেলা ও উপজেলায় কমিটির বিষয়ে চিঠি পাঠানো হয়। এরই মধ্যে কমিটিগুলো কাজও শুরু করেছে। এ সব কমিটিতে ১৬ জন করে […]

» Read more
1 5 6 7 8 9 20