১২ হাজার দক্ষ পোশাক শ্রমিক নেবে জর্ডান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে তৈরি পোশাক কারখানার জন্য ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের একটি কোম্পানি। মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। তিনি বলেন, আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাত। নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই […]

» Read more

মেয়াদ বাড়ল মুজিববর্ষের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়ানো হয়েছে। মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১৪ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]

» Read more

ট্রাম্পের শীর্ষ সহযোগী অভিনন্দন জানালেন বাইডেনকে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী বলে পরিচিত সিনেট সদস্য মিচ ম্যাককনেল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার ইলেক্টোরাল কলেজ থেকে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করার পর ম্যাককনেল এ প্রতিক্রিয়া জানালেন। নির্বাচনে ডেমোক্র্যাট দল ৩০৬টি ও রিপাবলিকান দল ২৩২টি ভোট পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নির্বাচনের ফলাফল মেনে নিতে সম্মত হননি। সিনেটে […]

» Read more

পুলিশের পদোন্নতির চূড়ান্ত ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদেরবিভাগীয় পদোন্নতি পরীক্ষার কেন্দ্রীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের ওয়েবসাইট থেকে আনুষ্ঠানিকভাবে এই মেধাতালিকা প্রকাশ করা হয়। পরীক্ষায় চূড়ান্তভাবে কৃতকার্য প্রার্থীদের মেধাক্রম উল্লেখ করে নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বিভাগীয় পদোন্নতি পরীক্ষার চূড়ান্ত ফলাফলের (মেধাক্রম অনুসারে) তালিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন। এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) এএসআই (নি.) […]

» Read more

বরযাত্রী সহ ট্রলারডুবি

নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে ৮০-৮৫ জন বরযাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মনপুরা যাওয়ার পথে কেয়ারিংচরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। নিহতরা হলেন- নববধূ তাসলিমা বেগম, আছমা বেগম, রাহেনা বেগম, নুর জাহান এবং দুই […]

» Read more

বার্সেলোনায় থাকলে মেসির বেতন কমবে

নিউজ ডেস্কঃ চলতি মৌসুম শেষ হলে লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকবেন কিনা স্পষ্ট নয়। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিনা ফিতে যে কোনো ক্লাবে যেতে পারবেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে বার্সেলোনায় থেকে গেলে তাকে এখনকার চেয়ে বেতন কম নিতে হবে- এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী এমিলি রাউসান্ড। ক্লাবের আর্থিক ক্ষতি পোষাতেই এমন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সামনেই বার্সেলোনার নির্বাচন। আর সেখানে এমিলি […]

» Read more

পৃথিবীতে ফিরে আসা একটি ক্যাপসুলে পাওয়া গেছে কালো পাথর ও মাটির টুকরো

নিউজ ডেস্কঃ মহাশূন্য থেকে গত সপ্তাহে পৃথিবীতে ফিরে আসা একটি ক্যাপসুল খোলার পর তার ভেতরে একটি গ্রহাণুর কুচকুচে কালো পাথর ও মাটির টুকরো পেয়েছেন জাপানী বিজ্ঞানীরা। রাইয়ুগু নামে এই গ্রহাণুর টুকরো সংগ্রহ করে তা একটি ক্যাপসুলে ভরে পৃথিবীতে পাঠিয়েছিল জাপানের মহাকাশ সংস্থা আইএসএএস-র পাঠানো হায়াবুসা-টু মহাকাশযান। যেসব পদার্থ দিয়ে সৌরজগতের সৃষ্টি হয়েছিল, সেগুলোর যে ক’টি এখনো টিকে আছে তার একটি […]

» Read more

আজ মহান বিজয় দিবস

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের […]

» Read more