বিশ্বে করোনার ভ্যাকসিন প্রয়োগে ইসরায়েল সবচেয়ে এগিয়ে

নিউজ ডেস্কঃ করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ভ্যাকসিন প্রদানের এই তথ্য প্রকাশ করেছে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’ নামক একটি সংস্থা। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যভিত্তিক একটি শিক্ষা বিষয়ক অলাভজনক উদ্যোগ। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, […]

» Read more

৩৯তম বিসিএসে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি থেকে

নিউজ ডেস্কঃ আগামী ১৬ জানুয়ারি থেকে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০১৮-এর ফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা দুই হাজার সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৮টায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য পরীক্ষার এ সূচি ঘোষণা করেছে। স্বাস্থ্য পরীক্ষা করা হবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ […]

» Read more

ভর্তি এবং নতুন বই পেতে গুনতে হচ্ছে ৪২ খাতের ফি

নিউজ ডেস্কঃ করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বিদ্যালয়গুলো বন্ধ থাকলেও বছরের শুরুতে ভর্তি এবং নতুন বই পেতে গুনতে হচ্ছে ৪২ খাতের ফি। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে কঠোর নির্দেশনা থাকলেও তা মানছে না কোনো বিদ্যালয়। ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকদের স্বেচ্ছাচারিতায় অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের ১৮ নভেম্বর মাউশি […]

» Read more

উপস্থাপক ল্যারি কিং করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং। গত এক সপ্তাহ ধরে ৮৭ বছর বয়সী ল্যারি কিং হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে গতকাল শনিবার (২ জানুয়ারি) তার অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসে। জানা গেছে, লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে ল্যারি কিংয়ের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ল্যারির সঙ্গে তার তিন ছেলেসহ পরিবারের সদস্যদের কাউকে দেখা করতে দিচ্ছে […]

» Read more

পচেত্তিনো পিএসজির নতুন কোচ

নিউজ ডেস্কঃ টমাস টুখেলের ছাঁটাইয়ের পর থেকেই গুঞ্জন ছিল ফরাসি ক্লাব পিএসজির নতুন ম্যানেজার হতে চলেছেন মরিসিও পচেত্তিনো। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। টটেনহ্যাম ও সাউদাম্পটনের সাবেক কোচই নেইমার-এমবাপ্পেদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৪৮ বছর বয়সী পচেত্তিনোর সঙ্গে পিএসজির চুক্তি ৩০ জুন ২০২২ পর্যন্ত। আর্জেন্টাইন এ কোচের সঙ্গে আরো এক বছর চুক্তির মেয়াদ বৃদ্ধির অপশনও রেখেছে ফরাসি ক্লাবটি। […]

» Read more

উদ্ধার হওয়া ১৪০ টি কচ্ছপ ছেড়ে দেওয়া হয়েছে ফেনী নদীতে

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি থেকে সমতল জেলায় পাচারকালে উদ্ধার হওয়া ১৪০ টি কচ্ছপের ঠাঁই হলো রামগড়ের ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা রামগড়-বারৈয়ারহাট সড়কের কয়লারমুখ চেকপোস্টে একটি মিনি ট্রাক তল্লাশি করে কচ্ছপগুলো উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, পার্বত্য খাগড়াছড়ির কোন এলাকা থেকে কচ্ছপগুলো ধরে সমতল জেলায় পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত ১৪০টি কচ্ছপ ৩টি বস্তায় ভরে […]

» Read more

কয়েকদিনের মধ্যেই হবে এইচএসসির ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল কয়েকদিনের মধ্যেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। চলতি সপ্তাহের ৫ অথবা ৬ জানুয়ারি এ অধ্যাদেশ জারি হতে পারে। পরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো […]

» Read more

ঘুড়ি উৎসব ফরিদপুরে পদ্মার চরে

নিউজ ডেস্কঃ খ্রিস্টীয় বর্ষপঞ্জির প্রথম দিনে শুক্রবার বিকালে ফরিদপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফরিদপুর সিটি পেইজ’-এর আয়োজনে এবং টাইমস বিশ্ববিদ্যালয় ফরিদপুরের সহায়তায় এ উৎসবের আয়োজন করা হয় শহরতলীর ধরার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে। এটি ছিল আয়োজকদের চতুর্থ আয়োজন। ২০১৮ সাল সাথে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বিকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। উদ্বোধনী […]

» Read more

হৃদরোগে আক্রান্ত সৌরভ গাঙ্গুলী

নিউজ ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। জানা গেছে, শনিবার (০২ জানুয়ারি) সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়। মাথা ঘুরে পড়ে যান তিনি। ঠিক কোন কারণে আচমকা এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতাল সূত্রের খবর […]

» Read more

২০০ মিটার লম্বা সুড়ঙ্গের সন্ধান ভারত-বাংলাদেশ সীমান্তে

নিউজ ডেস্কঃ ভারত ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ২০০ মিটার লম্বা এক সুড়ঙ্গপথের সন্ধান মিলেছে। সুড়ঙ্গপথটি এপাড়ে বাংলাদেশ আর ওপাড়ে ভারতের আসাম রাজ্যকে যুক্ত করেছে। আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বালিয়ায় এক অপহরণকাণ্ডের তদন্তে নেমে রাজ্য পুলিশ এ সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে। আসাম রাজ্য পুলিশের দাবি, অপরহণসহ নানা অপরাধ কর্মকাণ্ডের আন্তর্জাতিক চোরাকারবারি আর দুষ্কৃতকারীরা সুরঙ্গটি খনন […]

» Read more
1 20 21 22 23