জুন মাসে হতে পারে কালবৈশাখী ঝড়

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর বলছে জুন মাসেই বঙ্গপোসাগরে একাধিক গভীর নিম্নচাপ হবার সম্ভাবনা রয়েছে।সেই সাথে রয়েছে একাধিক কালবৈশাখী ঝড় হবার ও আশংকা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহিত হবে,ফলস্বরুপ সারাদেশেই কম বেশি ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে।দেশের কোথাও কোথাও তীব্র বৃষ্টিপাত হবে যা বন্যা সৃষ্টির কারন হতে পারে। গতকাল (২জুন)আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিনের সভাপতিত্বে বৈঠক মাসিক সভা অনুষ্ঠিত […]

» Read more

রাজশাহীতে এবার কঠোর লকডাউন

রাজশাহী প্রতিবেদকঃ এবার রাজশাহীতে কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল বন্ধসহ বেশকিছু শর্ত যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন। বুধবার (২ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। তিনি বলেন, বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের দোকান-পাট ও বিপণি-বিতান […]

» Read more

বাকৃবিতে এম.এস/এমবিএ কোর্সে ভর্তি সম্পন্ন ও ক্লাস শুরুর বিজ্ঞপ্তি

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২১ এম.এস/এমবিএ কোর্সে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরুর করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) ভাইস চ্যান্সেলর এর আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২১ সেমিস্টারে (Summer Semester) এম.এস/এমবিএ কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম বিগত ১৩/০৪/২১ তারিখে শেষ হয়েছে। কিন্তু কোভিড মহামারীর […]

» Read more

বাজেট ২০২১-২২: যেসব পণ্যের দাম বাড়তে পারে বা কমতে পারে

buget

অর্থনীতি ডেস্কঃ “জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ” এই শিরোনামেই বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে ২ লাখ ১১ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। বাজেট সামনে আসলে ভিন্ন […]

» Read more

মাথাপিছু আয় ৮৮ ডলার থেকে বেড়ে ২২২৭ ডলার

ban

অর্থনীতি ডেস্কঃ করোনার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির থাকলেও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার বা ১৪ হাজার টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার বা এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪ দশমিক ৮১ টাকা ধরে)। গত ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল […]

» Read more

ইসরায়েলে নেতানিয়াহুর যুগের অবসান, নতুন প্রধানমন্ত্রী কে?

israel

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এক বছরের মধ্যে টানা তিন দফা নির্বাচনের পরও সরকার গঠনের মত আসন পায়নি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টি। ফলে সরকার গঠনে বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনেরও চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু তা সফল হয় […]

» Read more

সংসদে বাজেট পেশ করা হবে আজ

নিউজ ডেস্কঃ করোনা মহামারীর বিপর্যয়ের মধ্যেই আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে তৃতীয়বারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মানুষের জীবন-জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন তিনি। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় বাজেট অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেট […]

» Read more
1 2