করোনার সাথে এবার যুক্তরাষ্ট্রে মাংকি পক্স

আন্তর্জাতিক ডেস্কঃ প্রানঘাতী করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে এবার ‘মাংকি পক্স’ হানা দিয়েছে। ভাইরাসটির সংক্রমণের শঙ্কায় দেশটির ২৭টি অঙ্গরাজ্যের অন্তত ২০০ ব্যক্তিকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য বিভাগ। প্রায় দুই দশক পর যুক্তরাষ্ট্রে আবারও দেখা দিয়েছে মাংকি পক্স। বিবিসির খবরে বলা হয়, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, দেশটির টেক্সাসের একজন বাসিন্দা সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণে যান। সেখান […]

» Read more

আগামী তিনদিন দেশে বৃষ্টিপাতের আশঙ্কা

নিউজ ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা […]

» Read more

গত ২৪ ঘন্টার করোনা আপডেট

করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে। বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]

» Read more

সারাদেশে পবিত্র ঈদ-উল আযহা পালিত

নিউজ ডেস্কঃ করোনা মহামারীর এই সংকটময় অবস্থায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে পবিত্র ঈদ-উল আযহা। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। ঈদের নামাজের […]

» Read more

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি কেন গুরুত্বপূর্ণ?

সাবরিন জাহানঃ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি বাদ দেয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকেরা। কারণ, দ্বিতীয় ডোজটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অধিক জোরালো করে তোলে যা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করতে সক্ষম, এমনটাই দাবি তাদের। গবেষকরা ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন। ভ্যাকসিন প্রদানের পর তারা ভ্যাকসিন দ্বারা […]

» Read more

ঈদ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব ও দুঃস্থদের মাঝে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের খাদ্য সামগ্রী বিতরণ

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারিকালে আরেকটি ঈদ পালন করছেন বাংলাদেশের মানুষ। কিন্তু দেশব্যাপি করোনা সংক্রমণ বৃদ্ধি ও ক্রমাগত লকডাউনের ফলে ক্ষতিগ্রস্থ গরীব ও দুঃস্থ জনগোষ্ঠীর ঈদের আনন্দ যেন ম্লান হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্থ গরীব ও […]

» Read more

২ মাসের জন্য ক্রিকেট থেকে ছিঁটকে গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক: হাঁটুর চোটে কমপক্ষে দুই মাসের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডেটি শেষ করেই দেশে ফিরে আসবেন তিনি। ফলে টাইগার ওয়ানডে অধিনায়ককে দেখা যাবে না জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সেইসঙ্গে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করবেন দেশসেরা ওপেনার। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, […]

» Read more

কুমিল্লায় ৭ দিনে ৭০ জনের মৃত্যু

করোনা ডেস্ক: কুমিল্লায় গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে তিন হাজার ৪২৯ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কুমিল্লায় ৬০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ৭০জনের মৃত্যু হয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। গত সাত দিনে […]

» Read more

ঈদের মধ্যেও চালু থাকবে অক্সিজেন আমদানি

নিউজ ডেস্ক: ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে চালু থাকবে জরুরি সেবার অংশ হিসেবে অক্সিজেন আমদানি। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের উপকমিশনার অনুপম চাকমা। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। […]

» Read more

৪৫ বছর ধরে বঙ্গবন্ধুর নামে কোরবানি দেন লতিফ বিশ্বাস

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৪৫ বছর ধরে পশু কোরবানি করছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই তিনি তাদের আত্মার শান্তি কামনা করে কোরবানি চালু রেখেছেন। জানা যায়, ঈদের দিন কোরবানি করা এ পশুর মাংস পাঁচ শতাংশ রেখে বাকি ৯৫ শতাংশ এলাকার অসহায় মানুষদের মাঝে বিতরণ […]

» Read more
1 17 18 19 20 21 54