পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাড়িভাঙা’ আম শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এ আমগুলো কোরবানির ঈদের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট বাংলাদেশ হাইকমিশন হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার […]

» Read more

‘অলিম্পিক লরেল’ পেলেন ড. ইউনূস

নিউজ ডেস্কঃ টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ‘অলিম্পিক লরেল’ নামের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে। অ্যাথলেটদের প্যারেড শুরুর আগে ভার্চুয়ালি তাকে এই সম্মাননা দেওয়া হয়। খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন ইউনূস। ৫ বছর আগে ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দেওয়া শুরু করে আইওসি। সংস্কৃতি, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য […]

» Read more

করোনায় আরো শতাধিক প্রাণহানি

ctg corona

করোনা ডেস্কঃ সর্বশেষ পাওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারাদেশে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১১ জন ও নারী ৮৯ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ১২৩ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন এবং বাড়িতে চারজন মারা যান। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে। এ পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ১ দশমিক […]

» Read more

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২৫ (ভিডিও)

নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী রো রো ফেরি শাহ জালালের। এতে ফেরিটির অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্য যাত্রীরা। তবে সেতুর কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল। রো […]

» Read more

বরিশালে একদিনে মৃতের সংখ্যা ২০ !

করোনা ডেস্ক: বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬৭ শতাংশ। শুক্রবার (২৩ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ […]

» Read more

জাপান থেকে আ্যস্ট্রেজেনেকার টিকা আসছে কাল

করোনা ডেস্ক: আগামীকাল শনিবার (২৪ জুলাই) জাপান থেকে ঢাকায় আসছে প্রথম ধাপের দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকা। আজ শুক্রবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার চালান শনিবার ঢাকায় আসবে। বেলা সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে জাপানের এসব অ্যাস্ট্রেজেনেকার টিকা। পররাষ্ট্র মন্ত্রী […]

» Read more

গুগোলের নতুন গেমটি খেলেছেন কি?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সকল প্রতিকূলতা সত্ত্বেও জাপানে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের উদযাপনে গুগোল সার্চ ইঞ্জিন একটি নতুন ডুডল চালু করেছে। এই প্রতিক্রিয়াশীল ডুডল ডিজাইন করেছে জাপানের অ্যানিমেশন স্টুডিও 4°C। ডুডলটি মূলত একটি গেম যা জাপানের সংস্কৃতি ও ক্রীড়াকে প্রতিনিধিত্ব করবে। গুগোল সার্চ ইঞ্জিনে যেয়ে যে কেউ গেমটি খেলতে পারবে। পুরো পৃথিবীর খেলোয়াড়দেরকে চারটি দলে ভাগ করে একটি প্রতিযোগিতামূলক তালিকা প্রকাশ […]

» Read more

আদালতের নির্দেশে করোনা আক্রান্ত স্বামীর শুক্রাণু নিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ স্বামীর করোনায় আক্রান্ত। বাঁচার আশা ক্ষীণ। লাইফ সাপোর্টে বেঁচে আছেন স্বামী। কিন্তু এদিকে সন্তান চান স্ত্রী। সেই কারণেই হাসপাতালে গিয়ে স্বামীর শুক্রাণু চাইলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিতে কীভাবে পদক্ষেপ করবে বুঝে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত ঘটনা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। গুজরাত হাইকোর্টে শুক্রাণু সংগ্রহের আবেদন নিয়ে গিয়েছিলেন স্ত্রী। সেই আবেদনে রায় দেয় আদালত। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, […]

» Read more

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরো ২০ জনের মৃত্যু !

mym

করোনা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে সারা দেশে। যদিও আজ থেকে আবারো শুরু হয়েছে […]

» Read more

আজ পর্দা উঠছে অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী বিশ্বের অনেক দেশে। খোদ জাপানও নিরাপদ নয়। এর মধ্যেই রাজধানী টোকিওতে ১১ হাজারের বেশি ক্রীড়াবিদকে নিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক আয়োজনের কঠিন চ্যালেঞ্জটাই হাতে নিয়েছে আইওসি (ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি)। বুধবার থেকেই শুরু হয়ে গেছে অলিম্পিকের কিছু ইভেন্টের খেলা। তবে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা […]

» Read more
1 15 16 17 18 19 54