করোনাকালেও সেশনজটমুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি

north

নিউজ ডেস্কঃ করোনাকালে বিশ্ববিদ্যালয় টানা বন্ধের পরেও সংকটে পড়তে হয়নি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। কেননা নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের সেমিস্টার শেষ করেছে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি শিক্ষার্থীদের সেমিস্টার ফি ছাড় ও অভিভাবকদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনে শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সর্বোচ্চ সংখ্যাক শিক্ষার্থীর প্রতিষ্ঠান নর্থ সাউথ। পুরো কার্যক্রমের সঙ্গে সার্বক্ষণিকভাবে যুক্ত আছেন উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। […]

» Read more

কুষ্টিয়াতে ১ দিনে আরো ১৪ মৃত্যু !

করোনা ডেস্ক: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা। ১৪ জনের ১৩ জন মারা গেছেন করোনা সংক্রমণ ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। আজ শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এসব তথ্য জানিয়েছেন। মেজবাউল আলম আরো জানান, হাসপাতালটিতে বর্তমানে […]

» Read more

ইতিহাস গড়লেন সৌদি আরবের নারী নিরাপত্তারক্ষীরা

kaba

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র হজ উপলক্ষে এবারই প্রথম হাজিদের নিরাপত্তায় মক্কা ও মদিনায় নারী সেনাদের নিয়োগ দিয়েছিল সৌদি সরকার। গত এপ্রিল থেকে দেশটিতে নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন নারী সেনারা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে আরবের একাধিক প্রাচীন নিয়ম পাল্টেছেন। সৌদি সমাজে নারীদের আরও স্বাধীনতার পক্ষে সায় দিয়েছেন তিনি। তার ইচ্ছাতেই এই নতুন সিদ্ধান্ত, যেখানে মহিলাদের নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত […]

» Read more

স্বামীর পর্নোগ্রাফিকাণ্ডে যা বললেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে অভিযোগ তিনি পর্ন ছবি বানিয়েছেন। পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে সেইসব ছবি ছড়িয়ে দিতেন মুঠোফোনে, এ অভিযোগও এসেছে। রাজ কুন্দ্রা গ্রেফতারের পর চুপ ছিলেন শিল্পা শেঠী। বিষয়টি নিয়ে নানাভাবে আক্রমণেরও শিকার হয়েছেন তিনি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে […]

» Read more

রাজশাহীতে মৃত্যু কমেছে

করোনা ডেস্কঃ গত ২৪ ঘন্টায় কমেছে রাজশাহীতে মৃত্যুর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। যা ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক হাসপাতালে গত ২৬ জুন সকাল […]

» Read more

আজ আসছে অ্যাস্ট্রোজেনেকার টিকা, কাটবে দ্বিতীয় ডোজের অনিশ্চয়তা

করোনা ডেস্কঃ অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজের সমস্যা কাটছে আজ আসছে অক্সফোর্ডের টিকা। এই টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ১৫ লাখের বেশি মানুষের অনিশ্চয়তা দূর হচ্ছে। প্রথম ডোজের পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটতে যাচ্ছে। জাপান থেকে এই টিকার ২ লাখ ৪৫ হাজার ডোজ আসছে আজ শনিবার। আগামী সপ্তাহে আসতে পারে আরও ২৬ লাখ টিকা। […]

» Read more

দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন

ফকির

বিনোদন ডেস্কঃ দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, আজ তার হার্ট অ্যাটাক হয়েছিল। ফকির আলমগীর একজন কণ্ঠযোদ্ধা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। অবশ্য এর আগে ষাটের দশক থেকেই গণসংগীত গেয়ে আসছিলেন তিনি। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অসামান্য ভূমিকা […]

» Read more

বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১

নিউজ ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের খালপাড়া এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন শহীদ ফকির (৪৭) নামে এক কৃষক। আজ শুক্রবার সন্ধ্যার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শহীদ ফকির পরমেশ্বরদী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের […]

» Read more

একদিনে ৮ লাখ ২০ হাজার মানুষ ঢাকায়

dhaka

নিউজ ডেস্কঃ ঈদের ছুটি শেষে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এবারের লকডাউন সবচেয়ে কঠোর হবে বলে সরকারের তরফে আগেই জানানো হয়েছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের সব জায়গায় যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও সকাল থেকে ঢাকায় ঢুকেছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকায় ৮ লাখ ২০ হাজার মানুষ প্রবেশ […]

» Read more

বাবরি মসজিদ ভাঙায় অংশ নেওয়া মুহাম্মদ আমিরের সন্দেহজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ বাবরি মসজিদ ভাঙায় অংশ নেওয়া নওমুসলিম মুহাম্মদ আমির (বলবির সিং) মারা গিয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) হায়দারাবাদ প্রদেশের তেলাঙ্গানার ভাড়া বাসায় তাঁর সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া যায়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সাবেক শিবসেনা বলবীর সিং বাবরি মসজিদ ভাঙায় অংশ নিয়েছিলেন। পরবর্তীতে প্রখ্যাত ভারতীয় আলেম মাওলানা কলিম সিদ্দিকির দাওয়াতে সাাড়া দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। বাবরি মসজিদ ভাঙায় অংশ নেওয়ার […]

» Read more
1 14 15 16 17 18 54