রাজশাহীতে মৃত্যুর মিছিল অব্যাহত

করোনা ডেস্কঃ রাজশাহীতে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে আটজন মারা গেছেন। শনিবার (৩ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা […]

» Read more

চলে এসেছে মডার্না ও সিনোফার্মের ভ্যাক্সিন

করোনা ডেস্কঃ চলে এসেছে মডার্না ও সিনোফার্মের ভ্যাক্সিন। চীন থেকে কেনা সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোট থেকে পাওয়া ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কয়েকটি ফ্লাইটে চীন এবং যুক্তরাষ্ট্র থেকে মোট ৪৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। এরমধ্যে আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের মর্ডানার ভ্যাকসিন পরিবহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক […]

» Read more

দশজনের দল নিয়ে জিতল ব্রাজিল

ক্রীড়া ডেস্কঃ গ্যাব্রিয়েল জেসাস লাল কার্ড দেখে ম্যাচ থেকে বের হয়ে যান ৪৮ মিনিটে। এর আগে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে লিড নেয় ব্রাজিল। পরে আর গোলের দেখা না পেলেও ১০ জন নিয়ে চিলিকে হারিয়ে ঠিকই ঘরের মাঠে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিটের শিষ্যরা। সেলেসাওদের হাসি ফোটানো গোলটি লুকাস পাকুয়েতার থেকে এসেছে। রাতের ম্যাচে প্রথম […]

» Read more

দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়?

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অতীতের চেয়ে উল্লেখযোগ্য আকারে হ্রাস পেয়েছে এবং যার পেছনে বিশ্ববিদ্যালয়টির রাজনৈতিক অস্থিতিশীলতা-ই সবচেয়ে বড় কারণ- এমনটিই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী,বর্তমান আ্যলামনাই এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ হোসেন জিল্লুর রহমান। তিনি আরো জানান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার বর্তমানে সরাসরি কোনো সম্পৃক্ততা না থাকলেও একজন আ্যলামনাই হিসেবে তার সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বর্তমান সময়ের সবচেয়ে […]

» Read more

গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু করোনাভাইরাসে!

করোনা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৩২ জনের মৃত্যু হয়েছে। যা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের। এর আগে, গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন […]

» Read more

পুলিশ কে আচরণ শেখাতে থানায় ক্লাসের ব্যবস্থা

নিউজ ডেস্কঃ ‘বাঘে ছুঁলে এক ঘা আর পুলিশে ছুঁলে ১৮ ঘা’ পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা থেকেই হয়তো এই প্রবাদ চালু। এই ভাবমূর্তি কিছুটা হলেও পাল্টাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম। মূলত: গত মে মাস থেকে ভিন্নধর্মী এ কার্যক্রম শুরু করেন এএসপি শামীম। রীতিমতো বই, কাগজ-কলম, হোয়াইট বোর্ড, মার্কার […]

» Read more

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের রোমান্টিক টিকটক ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্কঃ বর্তমানে বহুল আলোচিত টিকটকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হাসিবুর রহমানের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হাসিবুর রহমানের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিও-তে দেখা যায়, স্ত্রীর সংগে রোমান্টিক বাংলা গানের তালে নানান অঙ্গভঙ্গি করছেন তিনি। এদিকে তার এ গানের ভিডিও […]

» Read more

আজ রাতেই দেশে পৌঁছাবে মর্ডানা’র ভ্যাক্সিন

নিউজ ডেস্কঃ গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্না থেকে মোট ২৫ লাখ টিকার প্রথম চালানে প্রায় ১২ লাখ ডোজ আসবে। পরদিন ৩ জুলাই আসবে বাকি ১৩ লাখ ডোজ। আজ এ টিকা গ্রহণ করতে রাত ১১টা ২০ মিনিটে তিনি বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান। গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য […]

» Read more

নতুন করে করোনা ভ্যাক্সিন নিবন্ধন করতে পারবে যারা

নিউজ ডেস্কঃ টিকা সংকটের কারনে মাঝে বন্ধ ছিল গণ টিকা প্রদান কর্মসূচি। তবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া করোনা সংক্রমণ রোধকারী টিকার নিবন্ধনবিষয়ক সরকারি ওয়েবসাইটে ( https://surokkha.gov.bd/ ) মাত্র তিনটি ক্যাটাগরিতে (ধরন) নিবন্ধন চলছে। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে তিনটি ক্যাটাগরি (নিবন্ধনকারীদের ধরন) নির্বাচন করে দিয়েছে, সেই তিনটিতেই এখন নিবন্ধন চলছে। সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু ১. সম্মুখ […]

» Read more

জুলাই মাসে দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা

hasina

নিউজ ডেস্কঃ দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী জুলাই মাসের পুরোটা সময় তারা এই নমুনা পরীক্ষা বিনামূল্যে করতে পারবেন। বৃহস্পতিবার স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগমের সই করা এক অফিস নির্দেশনায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, সারা দেশের করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিডের নমুনা পরীক্ষার প্রয়োজনীয় […]

» Read more
1 49 50 51 52 53 54