টাংগাইলে আক্রান্ত আরো ২১০ জন, আজ করোনা শনাক্তের হার ২৫.৬৭ শতাংশ

নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এর দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় শুক্রবার (৬ আগস্ট) টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ২ জন, মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে জেলায় ৮১৮ টি নমুনা পরীক্ষার রিপোর্টে ২১০ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৬৭ ভাগ। […]

» Read more

সিরিজ জয়ে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি?

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) জিতলেই অজিদের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজ জেতার উৎসব করবে লাল-সবুজ জার্সিধারীরা। যদিও আজ বাংলাদেশের প্রতিপক্ষ কেবল অস্ট্রেলিয়াই নয়, আবহাওয়াও। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিন টানা বৃষ্টি থাকতে পারে। সেটি হলে সিরিজ জয়ের মিশনটা দীর্ঘায়িত হতে পারে স্বাগতিকদের। তবে সব ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা […]

» Read more

বঙ্গবন্ধুর খুনীদের রায় কার্যকর করা হবে:আইনমন্ত্রী

নিউজ ডেস্ক: ‘যতই সময় লাগুক না কেন, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। তাদেরকে ধরে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। মন্ত্রী ঢাকা থেকে আলোচনায় যোগ দেন। দলের নেতাকর্মীরা ছিলেন […]

» Read more

কবিগুরুর ৮০তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি- রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বাংলা সালের পঁচিশে বৈশাখ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে কবিগুরু ছিলেন বাংলা সাহিত্যের নক্ষত্র। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী ও গল্পকার। আট […]

» Read more

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর দেওয়া তথ্যমতে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮১টি নমুনা […]

» Read more

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ২৭.৪৮ শতাংশ

নিউজ ডেস্ক: আজ শুক্রবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে ২ জন, মোট ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৪২২টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১৬৬ জন, […]

» Read more

চট্টগ্রামে আরো ১৭ জনের মৃত্যু, শনাক্তের হার ২৯.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক:  আজ শুক্রবার চট্রগ্রামের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। একই সময়ে ১১টি ল্যাবে ৩ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৪৯ শতাংশ। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বর্তমানে ৮৮ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।

» Read more

বাকৃবিতে করোনায় আরো দুজনের মৃত্যু, সর্বাত্মক লকডাউন জারি

BAU

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেনঃ পরিবহন শাখার সিনিয়র ড্রাইভার মোঃ সিরাজুল হক বাবুল এবং প্রকৌশল শাখার বিদ্যুৎ বিভাগে কর্মরত এক কর্মচারীর শ্যালিকা। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে এগারোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাকৃবি পরিবহন শাখার সিনিয়র ড্রাইভার মোঃ সিরাজুল হক বাবুল। তার আগে মারা যান […]

» Read more

ময়মনসিংহ মেডিকেলে আজ সর্বোচ্চ মৃত্যু, শনাক্তে হার ২৩.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক: আজ শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুনের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন, মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এদিকে একই সময়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে এক […]

» Read more

পরীমনি গ্রেফতারে তাসলিমা নাসরিনের ক্ষোভ;নগ্ন ছবি ও মদ্যপান অপরাধ নয়

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে আটকের ব্যাপারে ক্ষুব্ধ লেখিকা তসলিমা নাসরিন। তিনি পুলিশের রিপোর্টে লেখা কিছু বক্তব্যকে তুলে ধরলেন নেটমা‌ধ্যমে। পুলিশের কথা অনুযায়ী পরীমণির কী কী অপরাধ, তার একটি তালিকা সাজালেন লেখিকা। আটটি পয়েন্টে লেখা পরীমণির অপরাধগুলি হল, ‘পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমণি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গিয়েছে। তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। তার […]

» Read more
1 2 3