প্রয়োজনে তালেবানের সাথে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জন্য একটি সমাধান খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাজ্য। প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে সরকার। শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আফগান সংকটের একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে অবশ্য আফগানিস্তানের সরকার […]

» Read more

ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে: মেয়র আতিক

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম বলে দাবি করেছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল (২০ আগস্ট) মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৪৬ জন। এটিকে শূন্যে কিংবা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হবে বলে জানান তিনি। শনিবার (২১ […]

» Read more

হল না খুলেই পরীক্ষা সাত কলেজে

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে সশরীরে পরীক্ষা ১ সেপ্টেম্বর হলেও খুলছে না আবাসিক হল। হল না খুলে পরীক্ষা নেয়ায় ঢাকায় এসে থাকার জায়গা নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর এই সাত সরকারি কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজে আবাসিক হল রয়েছে। সব […]

» Read more

করোনায় সারাদেশে শতাধিক মৃত্যু

করোনা ডেস্কঃ করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯১ জন। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

» Read more

শেখ হাসিনা হত্যাচেষ্টার আসামি সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

hasinaa

নিউজ ডেস্কঃ ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় নেতৃত্ব দেয়া সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ১০ বছরের সাজাপ্রাপ্ত এ আসামি। শুত্রবার (২০ আগস্ট) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আরিফুর রহমান রঞ্জু (৪২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের […]

» Read more

মার্কিনিদের পিটিয়েছে তালেবান: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছিল তাদেরকে তালেবান গেরিলারা পিটিয়েছে। এমন অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শুক্রবার এক ব্রিফিং অনুষ্ঠানে অস্টিন একথা বলেন। গতকালের ব্রিফিং অনুষ্ঠানে যোগ দেয়া কয়েকজন আইনপ্রণেতা এ তথ্য জানান। মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনায অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক […]

» Read more

যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের অর্থ ফেরত চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে। আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যে ঘোষণা দিয়েছে […]

» Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা: কি ঘটেছিল সেই ভয়াল শনিবারে

নিউজ ডেস্কঃ দিনটি ছিল ২০০৪ সালের ২১ আগস্ট। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার‌্যালয়ের সামনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ এক সমাবেশের আয়োজন করেছিল ঢাকা মহানগর আওয়ামী লীগ। সমাবেশে একটি খোলা ট্রাকে (ঢাকা মেট্টো-ট-১১-৩০৯৮) বানানো হয়েছিল উন্মুক্ত মঞ্চ। বিকেল ৫টায় সমাবেশস্থলে আসেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২২মিনিটে বক্তৃতা শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করে তিনি […]

» Read more

ওয়ান বাংলাদেশের উদ্যোগে “শোকাবহ আগস্ট: বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়ান বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে “শোকাবহ আগস্ট: বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮.৩০ মিনিটে ভার্চ্যুয়ালি এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই ওয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ রশিদুল হাসান বলেন, আগস্ট মাস […]

» Read more

বাড়ির প্রাঙ্গনে গাঁজাচাষ করায় আটক হলেন এনামুল

নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রাজীবপুরে এনামুল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনায় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়। শুক্রবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার মদনের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মদনের চর এলাকার মৃত এফাজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনের চর এলাকায় […]

» Read more
1 9 10 11 12 13 47