কবিগুরুর ৮০তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি- রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বাংলা সালের পঁচিশে বৈশাখ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে কবিগুরু ছিলেন বাংলা সাহিত্যের নক্ষত্র। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী ও গল্পকার। আট […]

» Read more

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর দেওয়া তথ্যমতে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮১টি নমুনা […]

» Read more

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ২৭.৪৮ শতাংশ

নিউজ ডেস্ক: আজ শুক্রবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে ২ জন, মোট ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৪২২টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১৬৬ জন, […]

» Read more

চট্টগ্রামে আরো ১৭ জনের মৃত্যু, শনাক্তের হার ২৯.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক:  আজ শুক্রবার চট্রগ্রামের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। একই সময়ে ১১টি ল্যাবে ৩ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৪৯ শতাংশ। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বর্তমানে ৮৮ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।

» Read more

বাকৃবিতে করোনায় আরো দুজনের মৃত্যু, সর্বাত্মক লকডাউন জারি

BAU

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেনঃ পরিবহন শাখার সিনিয়র ড্রাইভার মোঃ সিরাজুল হক বাবুল এবং প্রকৌশল শাখার বিদ্যুৎ বিভাগে কর্মরত এক কর্মচারীর শ্যালিকা। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে এগারোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাকৃবি পরিবহন শাখার সিনিয়র ড্রাইভার মোঃ সিরাজুল হক বাবুল। তার আগে মারা যান […]

» Read more

ময়মনসিংহ মেডিকেলে আজ সর্বোচ্চ মৃত্যু, শনাক্তে হার ২৩.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক: আজ শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুনের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন, মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এদিকে একই সময়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে এক […]

» Read more

পরীমনি গ্রেফতারে তাসলিমা নাসরিনের ক্ষোভ;নগ্ন ছবি ও মদ্যপান অপরাধ নয়

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে আটকের ব্যাপারে ক্ষুব্ধ লেখিকা তসলিমা নাসরিন। তিনি পুলিশের রিপোর্টে লেখা কিছু বক্তব্যকে তুলে ধরলেন নেটমা‌ধ্যমে। পুলিশের কথা অনুযায়ী পরীমণির কী কী অপরাধ, তার একটি তালিকা সাজালেন লেখিকা। আটটি পয়েন্টে লেখা পরীমণির অপরাধগুলি হল, ‘পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমণি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গিয়েছে। তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। তার […]

» Read more

সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার লক্ষ্য নিয়ে কাজ করছে ইউজিসি

শিক্ষা ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার লক্ষে কাজ করছে। এরই মধ্যে টিকার জন্য নিবন্ধন করা শিক্ষার্থীদের ৮০ ভাগ করোনার টিকা পেয়ে গেছে। বাকি শিক্ষার্থীদেরও তালিকা পাঠানো হচ্ছে। টিকা দেয়া সম্পন্ন হলেই খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়। দেশে পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ৭ লাখের মতো। জুলাই মাসের প্রথম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

শেষ পর্যন্ত বার্সেলোনাকে বিদায় জানালেন মেসি

ক্রীড়া ডেস্কঃ বার্সেলোনার সাথে আজ চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। অবশেষে প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় জানাতে হচ্ছে লিওনেল মেসিকে। আজ এক ইন্সটাগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত আসছে…

» Read more

কক্সবাজার থেকে ৪ লাখ ইয়াবা জব্দ!

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করইবনিয়া থেকে এসব উদ্ধার করা হয়। তবে পাচারকারীদের কেউ আটক হননি। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এতথ্য নিশ্চিত করেন। উখিয়ার করাইবুনিয়ায় একটি পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৪১ কার্ড ইয়াবা উদ্ধার […]

» Read more
1 35 36 37 38 39 47