ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খোলার শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস নেওয়া হবে। আর পঞ্চম শ্রেণিতে সপ্তাহের ছয়দিন ক্লাস হবে। […]

» Read more

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’

রেজাউর রহমান রিজভীঃ একুশে টেলিভিশনে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯-৩০ মিনিটে প্রচারিত হবে। ফাইয়াজ কমনিকেশনের প্রযোজনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন- রওনক হাসান, কাজী উজ্জল, আব্দুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, লাক্স সুপারস্টার অরিন, চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র, আশিক […]

» Read more

টি-টুয়েন্টিতে কিপিং থেকে অবসরে মুশফিক

স্পোর্টস ডেস্ক: সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে কিপিং ছেড়েছেন আগেই। তবে রঙিন পোশাকের দুই ফরম্যাটে গ্লাভস হাতে নিয়মিতই দেখা যেতো বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে। এবার সেই দুই ফরম্যাট থেকে কমে গেলো একটি, টি-টোয়েন্টির কিপিংও ছেড়ে দিলেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের […]

» Read more

সকালে আকাশছোঁয়া,বিকেলে হাতের নাগালে!

মৎস্য ডেস্ক: সকালে ৬০০-৮০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ বিক্রি হয়েছে ৯০০-১২০০ টাকায়। একই ইলিশ সন্ধ্যার পর বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। কেউ কেউ মাইকিং করেও ইলিশ বিক্রি করছেন। দাম হাতের নাগালে থাকায় ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়। রোববার (৫ সেপ্টেম্বর) বরগুনা পৌরসভার মাছ বাজার ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। তবে অধিকাংশ ক্রেতার দাবি, পচা মাছ বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। […]

» Read more

যেসব নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

শিক্ষা ডেস্ক: ১২ সেপ্টেম্বর হতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রবিবার ঢাকার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি প্রস্তুতি এবং পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, আগস্টের শেষ দিকে সংক্রমণের হার কমে যাওয়াতে তারা ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেদিন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ […]

» Read more

করোনায় আরও ৭০ জনের মৃত্যু

করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে। রোববার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

» Read more

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে মঙ্গলবার

করোনা ডেস্কঃ গণ টিকাদান কার্যক্রমের আওতায় যারা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর

শিক্ষা ডেস্কঃ আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। রোববার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনার সংক্রমণ দ্রুত কমে যাচ্ছে। জুলাই মাসের তুলনায় সংক্রমণ ৭০ শতাংশ কমে গেছে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে। ডা. দীপু মনি বলেন, শুরুর […]

» Read more

আফগানিস্তানের সঙ্গে সীমিত সম্পর্ক বজায় রাখবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভবিষ্যতে আফগানিস্তানের নয়া শাসকদের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের কোনো সুদৃঢ় আলোচনা হয়নি।’ আজ শনিবার ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। আনন্দবাজার বলছে, তালেবান মুখপাত্র সুহাইল শাহিন শুক্রবার বলেছিলেন, ‘মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে।’ পাশাপাশি, […]

» Read more

ইতিহাস-গড়া রেকর্ডের দাঁড়প্রান্তে সাকিব!

স্পোর্টস ডেস্ক: তার নামই হয়ে গেছে ‘সাকিব রেকর্ড আল হাসান’। তার মাঠে নামা মানেই রেকর্ডে নাম লেখানো। কখনো ব্যাট হাতে, কখনো বল হাতে আবার কখনো দুটো মিলে। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এতসব রেকর্ড গড়েছেন, নিকট ভবিষ্যতে কেউ সেগুলো ছুঁতে পারে কিনা সন্দেহ। চলতি নিউজিল্যান্ড সিরিজেই বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব এমন কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন যা অনন্য। এজন্য দরকার মাত্র […]

» Read more
1 25 26 27 28 29 30