করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৫৮ জনের

করোনা ডেস্কঃ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৮৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ […]

» Read more

সুপারির খোসার ভেতর ইয়াবা!

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর পল্টন থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. সাজ্জাদ হোসেন। এসময় তার কাছ থেকে ৫০টি খাকি রঙের সুপারির খোসার ভেতরে লাল স্কচটেপে মোড়ানো সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার […]

» Read more

স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত রাখা যাবে না

নিউজ ডেস্কঃ বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত রাখা যাবে না এবং এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে জানিয়েছেন আদালত। ১৪ বছর আগে সাময়িক বরখাস্ত হওয়া মাগুরার স্কুলশিক্ষক বাদশা মিয়ার করা রিটের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. […]

» Read more

ছাত্রাবাসে জবি শিক্ষার্থী মৃত্যু

নিউজ ডেস্কঃ ছাত্রাবাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। জ্বরে ভুগে মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে। আল-আমিন নামে ঐ শিক্ষার্থী বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের একজন ছাত্র। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুরে নিজ মেসে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়। বিষয়টি নিশ্চিত করে আল-আমিনের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম বলেন, আমরা এক রুমেই […]

» Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সশরীরে ফাইনাল পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ দীর্ঘ ১৮ মাস পর ০৮ সেপ্টেম্বর বুধবার হতে স্নাতক প্রথম বর্ষের অফলাইনে সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এরই ধারাবাহিকতায় ০৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় বর্ষের এবং আগামী ১১ সেপ্টেম্বর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা  শুরু হবার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়টির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিম বলেন, গত আগষ্ট মাসের ২০ তারিখ থেকে বিভিন্ন সেমিস্টার এর সশরীরে […]

» Read more

টি-টুয়েন্টিতে সিরিজ জয়ে হ্যাট্রিক করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: যে ফরম্যাটটা একটা সময় ছিল ধাঁধার মতো, সেই ফরম্যাটটাতেই এখন নিয়মিত সাফল্য পেয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তারপর দেশে এসে অস্ট্রেলিয়াকে হারায় ৪-১’এ। এবার নিউজিল্যান্ডকেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারিয়েছে টাইগাররা। আজ (বুধবার) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের […]

» Read more

তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ

নিউজ ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশ সমর্থন করবে। মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা […]

» Read more

পবিত্র আখেরি চাহার শোম্বা আগামী ৬ অক্টোবর

ইসলাম ও জনজীবন: বাংলাদেশের আকাশে বুধবার ১৪৪৩ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। ফলে ৬ অক্টোবর (বুধবার) পবিত্র আখেরী চাহার শোম্বা পালিত হবে। আজ বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান […]

» Read more

ভিডিও লাইক শেয়ারে টাকা ইনকাম হয় কিনা জানতে চাইলো আদালত

নিউজ ডেস্কঃ বিভিন্ন অনলাইনে থাকা অবমাননাকর ভিডিও অপসারণে বিটিআরসির প্রতি নির্দেশনা চেয়ে করা জাপানি নাগরিক নাগানো এরিকোর আবেদন শুনানিতে বুধবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ভিডিও, লাইক-শেয়ারে আয়-ইনকাম হয় কি-না জানতে চেয়ে প্রশ্ন রেখেছেন। আদালতে আজ জাপানি মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে ছিলেন অ্যাডভোকেট […]

» Read more

ডাক বিভাগের পরামর্শ মেনে খুলতে হবে ‘নগদ’ ব্যাংক হিসাব

নিউজ ডেস্কঃ ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ‘নগদ’ এর ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট খুলতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ‘নগদ’ বলছে, তারা ডাক বিভাগেরই একটি প্রতিষ্ঠান এবং ডাক বিভাগের সব পরামর্শ-নির্দেশনা মেনেই ব্যাংকের হিসাব খোলা এবং অন্যান্য সব কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিয়েই নগদ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। রবিবার ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর বিষয়ে […]

» Read more
1 23 24 25 26 27 30