ছাত্রাবাসে জবি শিক্ষার্থী মৃত্যু

নিউজ ডেস্কঃ

ছাত্রাবাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। জ্বরে ভুগে মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে। আল-আমিন নামে ঐ শিক্ষার্থী বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের একজন ছাত্র। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুরে নিজ মেসে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়।

বিষয়টি নিশ্চিত করে আল-আমিনের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম বলেন, আমরা এক রুমেই থাকতাম। সে অনেক কষ্ট করে পড়াশোনা করতো। কয়েকদিন ধরে বাড়িতে আছি। গতকাল ফেসবুকে আল-আমিন তার জ্বরের কথা লিখে একটি পোস্ট দিয়েছিল। সেই পোস্ট দেখে আমি ফোন দিয়ে ডাক্তার দেখানোর কথা বলি। ভোরে অবস্থা খারাপ হলে রুমের বাকি সবাই তাকে ডা. আজমল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই সে মারা যায়।

সুত্রঃ জাগো নিউজ

  •  
  •  
  •  
  •