চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সশরীরে ফাইনাল পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ

দীর্ঘ ১৮ মাস পর ০৮ সেপ্টেম্বর বুধবার হতে স্নাতক প্রথম বর্ষের অফলাইনে সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এরই ধারাবাহিকতায় ০৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় বর্ষের এবং আগামী ১১ সেপ্টেম্বর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা  শুরু হবার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিম বলেন, গত আগষ্ট মাসের ২০ তারিখ থেকে বিভিন্ন সেমিস্টার এর সশরীরে পরীক্ষা হলেও এবারই একযোগে সকল বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে নেওয়া  হচ্ছে এসব পরীক্ষা।

 

  •  
  •  
  •  
  •