বড় দেওড়ায় তুলার গুদামে আগুন

নিউজ ডেস্ক: গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া মাইনউদ্দিন মার্কেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গুদামের ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

» Read more

চট্টগ্রাম কাস্টম হাউসে আবারও জালিয়াতি করে পণ্যছাড়

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কাস্টম হাউসে আবারও অবৈধভাবে পণ্যছাড়ের ঘটনা ঘটেছে। সাইবার অপরাধীরা কাস্টমসের দুই কর্মকর্তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে ঢুকে জাল ইমপোর্ট পারমিট (আইপি) সনদ জমা দিয়ে অন্তত ১৫০ টন পণ্য বন্দর থেকে ছাড় নিয়েছে। এ ঘটনা তদন্তে গত সোমবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। কমিটির প্রধান করা হয়েছে কাস্টমসের যুগ্ম […]

» Read more

মিঠামইনে ৪ তলা ভবন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর পিতা ও মাতার কবর জিয়ারত করেন। এসময় তিনি তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি সেখানে তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫ তলা মাল্টিপারপাস […]

» Read more

দরিদ্র দেশকে করোনার ট্যাবলেট তৈরির অনুমতি দেবে ফাইজার

নিউজ ডেস্ক: দরিদ্র দেশগুলোকে রয়ালিটি ছাড়াই করোনার ট্যাবলেট তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার। গতকাল মঙ্গলবার কোম্পানিটি এ ঘোষণা দেয়। ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেছেন, “মুখে খাওয়ার ট্যাবলেটটি করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্যাবলেটটি ট্রায়ালে উত্তীর্ণ হয়ে নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়ার পর এই অনুমতি দেওয়া হবে।” ফাইজারের পক্ষ থেকে বলা হয়, তাদের প্যাক্সলোভিড […]

» Read more

নতুন ভিসা চালু হচ্ছে যুক্তরাজ্যে

নিউজ ডেস্ক: ২০২২ সাল থেকে যুক্তরাজ্যে চালু হচ্ছে নতুন ভিসা ‘স্কেল আপ’ উচ্চ শি‌ক্ষিত ও পেশাগতভাবে দক্ষ অভিবাসন প্রত্যাশীদের জন্য ‘স্কেল আপ’ নামে এই ভিসা আগামী বছর থেকে চালু করার ঘোষণা দি‌য়ে‌ছেন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক। ব্রিটেনে ওয়ার্ক পার‌মিটসহ অন্যান্য পূর্ণকালীন কাজের ভিসার ক্ষে‌ত্রে স্পন্সরকারী প্রতিষ্ঠানের হোম অফি‌স থেকে স্পন্সরশিপ লাইসেন্স নেওয়া থাকতে হয়। ‘টি আর টু’ বা ব্রিটেনের বাই‌রে […]

» Read more

গোলশূন্য ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ

ক্রীড়া ডেস্ক: কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (১৭ নভেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পেলেও কোনো দলই গোলের দেখা পায়নি। এর আগে প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় এ দু’দল। ব্রাজিল যেমন সুযোগ হাতছাড়া করেছে তেমনি মেসি বাহিনীও সুযোগ নষ্ট করেছে বেশ কয়েকবার। ম্যাচের ১৩তম মিনিটেই জালের […]

» Read more
1 2