গফরগাঁও এ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার(১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শান্ত (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। কাউছার নামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বর্তমানে আহত শান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এমন হামলা হয়ে থাকতে […]

» Read more

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ২ স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক : আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত দুই শিক্ষার্থী হলেন সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার। সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে। এর মধ্যে সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও […]

» Read more

বিএসএফের গুলিতে ফের ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার (১২ নভেম্বর),ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, নিহতরা হলেন গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানি (৪৫) এবং একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০)। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের কোনো একসময় আসাদুজ্জামান ও ইদ্রিস […]

» Read more

মসজিদে এতেকাফে বাধা দেয়ায় কুপিয়ে ইমামের কব্জি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাত ১১টায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে এক মসজিদের ইমামের বাম হাতের কব্জি এবং ডান হাতের দুটি আঙ্গুল কুপিয়ে বিচ্ছিন্ন করেছে একজন। আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত ব্যাক্তির নাম মাওলানা মো. ইয়াকুব আলী। তিনি স্থানীয় পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।এ ঘটনার পরপরই থানা পুলিশ হামলাকারী বাবুল […]

» Read more

জানুয়ারীতে নিউজিল্যান্ড সফরে যাবে টিম টাইগার্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকে বাজে পারফরম্যান্স করে ফিরে আসার পর বসে থাকার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে সিরিজ খেলতে পৌঁছে যাবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ শেষ করার পরই টাইগারদের প্রস্তুতি নিতে হবে নিউজিল্যান্ড সফরের জন্য। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জানুয়ারির শুরুর দিকেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। […]

» Read more

বাঁশখালীর ধানক্ষেত থেকে মৃত হাতি উদ্ধার

নিউজ ডেস্ক : আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে, দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ধানক্ষেত থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের ছোটবিল এলাকা থেকে এ মৃত হাতিটি উদ্ধার করা হয়। জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “ছোটবিল এলাকায় হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগে খবর দেয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন […]

» Read more

শাহবাগ চত্ত্বরে‘শেকল ভাঙার পদযাত্রা’

নিউজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ চত্ত্বরে, অর্ধশতাধিক নারীর অংশগ্রহণে এক পদযাত্রায় যৌন নিপীড়ন এবং ধর্ষণবান্ধব সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা বাতিলের দাবি জানানো হয়। গৃহ, কর্মস্থল, গণপরিবহনে নারীর জন্যে নিরাপদ বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ নামে ওই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা। শাহবাগ জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে […]

» Read more

হিন্দুত্ব নিয়ে কড়া সমালোচনা রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি ও আরএসএসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার হিন্দুত্বের (Hindutva) প্রশ্নে গেরুয়া শিবিরকে আক্রমণ করেন রাহুল। এই কংগ্রেস নেতার দাবি, হিন্দু ধর্ম ও হিন্দুত্ব দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে যে ধরণের হিন্দুত্বের প্রচার বিজেপি ও তার মেন্টর আরএসএস করে থাকে, তা আদৌ হিন্দু ধর্ম কীনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। এদিন তিনি বলেন […]

» Read more

আবারও বেড়েছে মুরগির দাম

নিউজ ডেস্ক: মহামারীর ধাক্কায় উৎপাদন কমে যাওয়া এবং লকডউন শেষে পোল্ট্রি ফিড ও বাচ্চার দাম বেড়ে যাওয়ার কারণেই বাজারে দামের এ অস্থিরতা চলছে বলে মনে করছে প্রাণি সম্পদ অধিদপ্তর। বাজার স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলেও সরকারি এ দপ্তরের ধারণা। পোল্ট্রি খাত সংশ্লিষ্টরাও দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে একই কথা বলে আসছেন। ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম গত […]

» Read more

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম

করোনা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়েনি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৯১ জনে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ […]

» Read more
1 10 11 12 13 14 19