বাকৃবিতে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছে ইউজিসির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান উন্নয়ন প্রকল্প সমূহ পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টায় সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসাবে ইউজিসির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাকৃবির শিক্ষক প্রশিক্ষণ ভেন্যু ও বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান […]

» Read more

৭ মার্চ, ১৫ আগস্টসহ আট জাতীয় দিবস বাতিল হচ্ছে

নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোকসহ আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বাতিল হওয়া জাতীয় আটটি দিবস হচ্ছে—ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট […]

» Read more

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ শতাংশ

নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় […]

» Read more

এইচএসসির ফল ঘোষণা করবেন যারা

নিউজ ডেস্ক: আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। তবে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা এবং কারিগরি বোর্ড নিয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতিও তিনি। […]

» Read more

অনলাইনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ নিবে বাকৃবি তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: গত সাড়ে পনেরো বছরে ঘটে যাওয়া নির্যাতন, যৌন হয়রানি, র‌্যাগিং, ইভটিজিং, গেস্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজির বিচার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় অভিযোগ বক্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। জানা যায়, নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে শিক্ষার্থীরা ওই বক্সে অভিযোগপত্র […]

» Read more

দুর্গাপূজার ছুটি বাড়ছে একদিন

নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবারই (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি। আর […]

» Read more

বাকৃবির সাথে সমঝোতা চুক্তিতে ম্যাভেরিক ইনোভেশন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাথে ম্যাভেরিক ইনোভেশনের শিক্ষা ও গবেষণায় সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৭অক্টোবর) দুপুর ১২টায় বাকৃবির পশুপালন অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ম্যাভেরিক ইনোভেশনের দেখাদেখি […]

» Read more

আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক: চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আজ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করা হবে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর প্রথম নাম। এই বছরের নোবেল পুরস্কারের ঘোষণা ৭ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। পুরস্কার ঘোষণার সবকিছু ‘নোবেল প্রাইজ’ নামের একটি […]

» Read more

বিশ্ব শিক্ষক দিবস আজ

নিউজ ডেস্ক: বিশ্ব শিক্ষক দিবস আজ (৫ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষে কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারমধ্যে অন্যতম, শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো। মন্ত্রণালয় বলছে, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো হবে। আর এর মাধ্যমে অন্য শিক্ষকদেরও […]

» Read more

পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর

নিউজ ডেস্ক: পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। যেখানে দেশটির ক্রিকেটে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতে এসে এক বছরের কম সময়ের আগেই সরে গেলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বাবর জানান, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বিবৃতিতে বাবর লিখেছেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট […]

» Read more
1 2