বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডে ক্ষতি ৮০ লাখ টাকা
অর্থনীতি ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের ভবনে অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র শুভঙ্কর সাহা।
বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে শুভঙ্কর সাহা এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল (মঙ্গলবার) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ১৪ তলায় আগুন লাগে। এ ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি ছিল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। আরেকটি ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি।

