এখন মেসেঞ্জারে করা যাবে লেনদেন

Mssngr

নিউজ ডেস্কঃ

দীর্ঘদিন ধরেই ফেসবুকের অংশ হিসেবে ফেসবুকের সকল গ্রাহক কে মেসেজিং সেবা দিয়ে আসছে মেসেঞ্জার। নিজেদের সেবাকে আরও একধাপ এগিয়ে নিতে টাকা আদান-প্রদানের ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

সোশ্যাল মিডিয়া জগতে রাজত্যকারী ফেসবুকের পে-অ্যাপের মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে টাকা পাঠাতে পারবে এর ব্যবহারকারীরা।

ব্যবহারকারীরা মেসেঞ্জারের সেটিংসে গিয়ে পেমেন্ট রিকোয়েস্টে কিউআর কোডের অ্যাকসেস পাবেন। গত কয়েক বছর ধরে ফেসবুক আর্থিক সেবা বিভাগ কার্যক্রম জনপ্রিয় করতে নানা উদ্যোগ নিয়েছে। ‘ফেসবুক ফিন্যান্সিয়াল’ নামের  বিভাগটি ও সেই উদ্যোগের অংশ । গত বছরের আগস্টে তারা এটি চালু করে।

ফেসবুকে বন্ধু না হলেও টাকা পাঠানো যাবে সহজেই। এ প্রসঙ্গে ফেসবুক জানিয়েছে, ‘পৃথক লেনদেন অ্যাপ ডাউনলোডের কোনো প্রয়োজন নেই। শুধু লেনদেন এর লিংক শেয়ার করলে বা বন্ধুদের নিজ কিউআর কোড স্ক্যান করতে দিলেই অর্থ পাঠানো যাবে বা অনুরোধ জানানো যাবে।’

এ ছাড়া ফেসবুক মেসেঞ্জোর ও ইনস্টাগ্রাম অ্যাপে এসেছে নতুন চ্যাটিং থিম এবং কুইক রিপ্লাই সিস্টেম।দ্রুত রিপ্লাই জানানোর বারের মাধ্যমে মূল চ্যাট থ্রেডে না গিয়েই ব্যবহারকারীরা আলোচনায় যোগ দিতে পারবেন।

এছাড়াও মেসেঞ্জারে চ্যাটিং ব্যাকগ্রাউন্ড বদলে আরো আকর্ষণীয় করতে নতুন নতুন ফিচার আনছে মেসেঞ্জার।

  •  
  •  
  •  
  •