চিনি রফতানি সীমিত করার পরিকল্পনা করছে ভারত

নিউজ ডেস্কঃ

গমের পর এবার চিনি রফতানি সীমিত করার পরিকল্পনা করছে প্রতিবেশী দেশ ভারত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিশ্বে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় ভারতে। আর রফতানিতে শীর্ষে ব্রাজিলে, ভারত দ্বিতীয়। তবে এবছর দক্ষিণ আমেরিকার দেশটিতে চিনির উৎপাদন কম হয়েছে।

ভারত সরকার ও দেশটির শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার সেপ্টেম্বর মাস পর্যন্ত চিনি রফতানি ১০ মিলিয়ন টন করার পরিকল্পনা করছে। আগামী অক্টোবরে চিনির মৌসুম শুরু হওয়ার আগে পর্যাপ্ত মজুদ রয়েছে তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।

ভারত যদি সত্যিই চিনি রফতানি সীমিত করে তাহলে বিশ্ব বাজারে চিনির মৃল্য বৃদ্ধির আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।

দেশের বাইরে চিনি বিক্রি নিরুৎসাহিত করতে ভারত সরকার রফতানির ওপর শুল্ক বাড়ানোরও চিন্তা করছে।

  •  
  •  
  •  
  •