সরকারি ৮-ব্যাংকের খেলাপি ঋণ ২৮৫৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দেশের ৮টি সরকারি ব্যাংক প্রদেয় ১ লাখ ৩৩ হাজার ৮৩৪ কোটি টাকার মধ্যে ২৮ হাজার ৫৪০ কোটি টাকাই এখন খেলাপি ঋণ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বিকেল ৫টা ৪০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকিংখাতে ঋণের বিপরীতে মোট আদায় হয়েছে ৬ হাজার ৯১৬ কোটি টাকা। সরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে সোনালী ব্যাংকের।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, অগ্রণী ব্যাংকে ৪ হাজার ৫৮৮ কোটি ১৩ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৬৩০ কোটি টাকা, বেসিক ব্যাংকে ৬ হাজার ৩০০ কোটি ৮২ লাখ টাকা, জনতা ব্যাংকে ২ হাজার ৮৩০ কোটি ৬৮ লাখ টাকা, রূপালী ব্যাংকের ১ হাজার ৫৪৭ কোটি ৭৬ লাখ টাকা এবং বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকে ৩ হাজার ৮৬১ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৮০১ কোটি ৯৯ লাখ টাকা ঋণ খেলাপি হয়েছে।

খেলাপি ঋণ আদায়ে সরকার তথা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, খেলাপি বা শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকে একটি পৃথক টাস্কফোর্স সেল গঠন করা হয়েছে। উক্ত সেলের মাধ্যমে অর্থ ঋণ আদালতসহ অন্যান্য আদালতে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে

  •  
  •  
  •  
  •  

Tags: