বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘জল আছে যেখানে, মাছচাষ সেখানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদযাপিত হয়েছে।

সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে মাৎস্যবিজ্ঞান অনুষদ।

জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় মৎস্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদের সামনে গিয়ে শেষ হয়। পরে মৎস্য খামারের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

BAU Fish Week Pic1

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর র‌্যালির শুভ উদ্বোধন ও মাছের পোনা অবমুক্ত করেন। পোনা অবমুক্ত শেষে মাৎস্যবিজ্ঞান অনুষদে মতবিনিময় সভায় আয়োজন করা হয়।

অনুষদীয় ডিন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীসহ অনুষদীয় শিক্ষক-শিক্ষার্থী, হ্যাচারী মালিক ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, আমরা মাছে ভাতে বাঙালী। মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষে ১৯৬৭ সালে বাকৃবিতে মাৎস্যবিবজ্ঞান অনুষদ চালু হয়। মৎস্যবিদদের নিরলস চেষ্টায় আজ আমরা মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ।

  •  
  •  
  •  
  •  

Tags: