বাকৃবিতে আমন ধান রোপনের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন ধান রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে খামার ব্যবস্থাপনা শাখার একটি জমিতে আমন ধান রোপনের শুভ উদ্বোধন করা হয়।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খামার ব্যবস্থাপনা শাখার একটি জমিতে আমন ধান রোপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, কৃষি অনুষদের ডীন প্রফেসর মো. আব্দুল কুদ্দুস, প্রধান খামার তত্ত্বাবধায়ক ড. মুহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মো. আল মামুন প্রমুখ।

গংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর খামার শাখার তত্ত্বাবধানে ১৮০ একর জমিতে আমন ধান রোপন করা হবে। এ শাখা ২০১৪-১৫ অর্থ বছরে আমন ধান, গম ও বোরো ধান মিলেয়ে সর্বমোট ৫৫৭ মেট্রিক টন শস্য উৎপাদন করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন আয় হিসেবে ৩৩ লাখ টাকা জমা দিয়েছে।

সর্বশেষ ২০১৫-১৬ অর্থ বছরে খামার শাখা এক কোটি সাড়ে ৩৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা দিয়েছে। এটিই ছিল বিগত বছর সমূহের মধ্যে সর্বোচ্চ।

  •  
  •  
  •  
  •  

Tags: