বাকৃবিতে বেগম রোকেয়ার কোটেশন প্রদর্শনীর উদ্ধোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার দুই দিন ব্যাপী কোটেশন প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও রোকেয়া গ্রন্থাগারের উদ্যোগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঐ কোটেশন প্রদর্শনীর উদ্ধোধন করা হয়।

গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগি প্রফেসর কাজী শেখ ফরিদ দুই দিনব্যাপী কোটেশনী প্রদর্শনীর শুভ উদ্ধোধন ঘোষণা করেন। এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত দাস, বাকৃবি শাখা সভাপতি রফিকুজ্জামান ফরিদ, রোকেয়া গ্রন্থাগার সম্পাদক সৌরভ সিংহসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BAU Rokeya Kotetion Pic2

এ সময় কাজী শেখ ফরিদ বলেন, রোকেয়া শুধু একটি নাম নয়, এর পেছনে রয়েছে নারী জাগরণের ইতিহাস। বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। এ সময় কাজী শেখ ফরিদ নতুন ছাত্রী হলের নাম ‘রোকেয়া হল’ করার এর পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: