মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গুলশান ও শোলাকিয়া জঙ্গি-হামলা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আমুস প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল বাসেত, ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, আমুস বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শুভাশিষ রায় ও সাধারণ সম্পাদক আবুল বাশার জুয়েল সহ সকল নেতৃবৃন্দ।
তারা তাদের বক্তব্যে জঙ্গি ও মুক্তিযোদ্ধাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

