বাকৃবিতে রোটারেক্ট ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ শনিবার (৩০ জুলাই) রোটারি ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাকৃবি রোটারেক্ট ক্লাব ও রোটারেক্ট ক্লাব অব ময়মনসিংহ।

সকাল ১০টার দিকে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসরডঃ সচ্চিদানন্দ দাস চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থল পরিকল্পনা শাখার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রফেসর ডঃ মোঃ হাবিবুর রহমান, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের প্রফেসর ডঃ মাছুমা হাবিব, রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি রোটারেক্টর সৈকত হোসেন, সাধারণ সম্পাদক রোটারেক্টর ইমরান ওমের, সাবেক সভাপতি রোটারেক্টর ফারুক খান পাঠান, রোটারেক্টর জসিম উদ্দিন সরকার, বাকৃবি রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভুঁইয়া প্রমুখ।

এ সময় ক্যাম্পাসে প্রায় ১১০টি মেহগণি ও আকাশ মনি গাছ রোপন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: