রামপাল চুক্তি বাতিলের দাবিতে বিজ্ঞান চর্চা কেন্দ্রের মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রামপাল চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে বিজ্ঞান চর্চা কেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৌরভ সিংহের সঞ্চালনায় ও জুনায়েদ হাসানের সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর মো. বদিউজ্জামান খান, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর কাজী শেখ ফরিদ, সংগঠনের সংগঠক রিয়াদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম কর, কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করলেও তা দূষণের মাত্রা আট থেকে ১০ শতাংশ কমাতে পারবে, যা সুন্দরবনকেই ধ্বংস করবে।

  •  
  •  
  •  
  •  

Tags: