কুবিতে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্রের ১০০ বছর পূর্তি উদযাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘সাইন্স ক্লাবের’ আয়োজনে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্রের ১০০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার দুপুরে এ উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভনের সামনে থেকে শুরু করে মূল ফটক হয়ে গুরুত্ত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ যোগদেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ শিক্ষার্থীরা।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, প্রক্টর মোহাম্মদ আইনুল হক, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, ‘সাইন্স ক্লাবে’র মডারেটর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, ফার্মেসী বিভাগের প্রভাষক মো. এনামুল হক, সাইন্স ক্লাবের আহবায়ক এম পি সবুজ, সাইন্স ক্লাবের অন্যান্য সদস্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

