সিকৃবিতে বিজনেস আইডিয়া কম্পিটিশন
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিজনেজ আইডিয়া কম্পিটিশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জানা যায়, সিকৃবির বায়োকেমিস্ট্রি এন্ড কেমিষ্ট্রি বিভাগের ব্যবস্থাপনায় এ কম্পিটিশন অনুষ্টিত হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্বের যেকোন শিক্ষার্থী এতে অংশগ্রহন করতে পারবে। এক্ষেত্রে চার জন শিক্ষার্থী মিলে একটি গ্রুপ এবং প্রতিটি গ্রুপ দুটি’র বেশি পরিক্ল্পনা দিতে পারবে না।
বিজনেস পরিকল্পনার ডোমেইনের মধ্যে কৃষি, খাদ্য উৎপাদন, পরিবেশ ও সামাজিক উন্নয়নের মধ্য ক্রপ ও এনিম্যাল প্রোডাকশন, ওয়াটার ম্যানেজম্যান্ট অন্তর্ভূক্ত থাকবে। প্রতিটি গ্রুপ আগামি ১ ডিসেম্বরের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অনুষদের বায়োকেমিস্ট্রি এন্ড কেমিস্ট্রি বিভাগে নিজ নিজ পরিকল্পনা জমা দিতে হবে।
অংশগ্রহনকারীদের নিয়ে ফাইনাল রাউন্ডের পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বায়োকেমিস্ট্রি এন্ড কেমিস্ট্রি বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান নিশ্চিত করেন।

