বাকৃবিতে ‘শওকত মোমেন শাহজাহান স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল কর্তৃক আয়োজিত এবং শাহজালাল হল ইউনিট ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় সোমবার সন্ধ্যায় শাহজালাল হল চত্বরে ‘শওকত মোমেন শাহজাহান স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫’ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শাহজালাল হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাউজ টিউটর সাইফুল ইসলাম এর পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন বাকৃবির প্রোক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, সহকারী প্রোক্টর, হাউজটিউটরগণ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক প্রমুখ।
পরে উপাচার্য প্রফেসর ড.মো. আলী আকবর আনুষ্ঠানিকভাবে ফুটবল, টেবিল টেনিস, ভলিবল এবং ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করেন।

