মংলায় ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
একাডেমিক পড়ালেখার কাজে ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে গেল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৮ম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা। এতে অংশগ্রহণ করছে বিবিএ ৮ম সেমিস্টারের প্রায় ২৫ জন ছাত্র-ছাত্রী। মঙ্গলবার সকাল ৯টায় ১ দিনের এ ট্যুরের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়েন তারা।

প্রথমে শিক্ষার্থীরা বাগেরহাট এর মংলা যাবেন, তারপর তারা মংলা ইন্ডাস্ট্রিায়াল এরিয়ার বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট কারখানায় যাবেন বলে জানিয়েছেন ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ জাকির হোসেন। শিক্ষার্থী জাকির হোসেন আরও বলেন, আমরা মূলত পড়াশুনার কাজে এই ট্যুরে যাচ্ছি কারন আমাদের এই সেমিস্টারে ১.৫ কেডিট এর একটা কোর্স আছে।

ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে শিক্ষার্থীদের সাথে আছেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সহযোগী অধ্যাপক মো.রোকনুজ্জামান, মো. উজ্জল হুসাইন, ওমর ফারুক, ঈশিতা রায় ও মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের সার্বিক ব্যবস্থাপনায় ইন্ডাস্ট্রিায়াল ট্যুর শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবেন বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •